হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৩৮ AM

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৯/২০২৩ ১২:১৬:২১ PM

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

প্রতীকী ছবি


হবিগঞ্জের চুনারুঘাটে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩ জন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চুনারুঘাট শায়েস্তাগঞ্জ সড়কের চাঁনভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

সংঘর্ষে নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা সিএনজি চালক জসিম মিয়া (২৩), একই উপজেলার মিরাশী ইউনিয়নের বড় লাদিয়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে রুমেল আহমেদ (৪০) ও কালিশিড়ি গ্রামের আব্দুর রহিমের স্ত্রী নাজমা আক্তার (৪০)। 

বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার (ওসি) মো. রাশেদুল হক জানান, চুনারুঘাট শায়েস্তাগঞ্জ সড়কের চাঁনভাঙ্গা এলাকায় পিকআপ ভ্যান ও অটোরিক্সার মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। পরে অন্যান্য আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরেক জনের মৃত্যু হয়। তারা সকলেই সিএনজি অটোরিকশার যাত্রী। এছাড়াও অন্য আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

F/A



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন