হবিগঞ্জে ঝাঁপিয়ে পড়েও বাচ্চাকে বাঁচাতে পারল না মা বানর!
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৩৯ AM

হবিগঞ্জে ঝাঁপিয়ে পড়েও বাচ্চাকে বাঁচাতে পারল না মা বানর!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৯/২০২৩ ১১:২২:৫২ AM

হবিগঞ্জে ঝাঁপিয়ে পড়েও বাচ্চাকে বাঁচাতে পারল না মা বানর!

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যানের মধ্য দিয়ে চলে যাওয়া রাস্তায় একটি বানরের বাচ্চার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) প্রত্যক্ষদর্শী রামগঙ্গা চা বাগানের বাসিন্দা বেণু ভৌমিক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সাতছড়ি জাতীয় উদ্যানের রাস্তায় একটি সিএনজি অটোরিকশা থামে। তখন এর পেছনে একটি বানর তার বাচ্চাসহ রাস্তা পার হচ্ছিল। হঠাৎ করে অটোরিকশাটি ব্যাক গিয়ার দিয়ে পেছনে এলে বানরের বাচ্চাটির উপরে উঠে যায়। এসময় মা বানরটি ঝাঁপ দিয়ে বাচ্চাকে বাঁচাতে আগলে ধরে। তবে বাচ্চাটি গুরুতর আহত হয়। সেইসঙ্গে মা বানরটিও গুরুতর জখম হয়। একপর্যায়ে বাচ্চাটি মারা গেলে মা বানর তাকে কোলে নিয়ে বনের মধ্যে চলে যায়।

তিনি বলেন, প্রায় সময়ই রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় সাতছড়ি জাতীয় উদ্যানের বিভিন্ন প্রাণী মারা যাচ্ছে। অনেক প্রাণী গুরুতরভাবে আহত হচ্ছে। কিন্তু এদের বাঁচাতে কোনো উদ্যোগ নেই! এমনকি আহত প্রাণীদের চিকিৎসারও কোনো ব্যবস্থা নেই!

সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ মো. আল-আমীন বলেন, বানরের বাচ্চার মৃত্যুর ঘটনাটি জেনেছি। আহত মা বানরটিকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আহত হলে বানররা আর গাছ থেকে নামতে চায় না। যে কারণে তাকে খুঁজে পেতে কষ্ট হচ্ছে। আসলে রাস্তাটি ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক হওয়ায় এতে প্রচুর যানবাহন চলাচল করে। ফলে এমন ঘটনা ঘটছে। তিনি বলেন, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে একটি রেসকিউ সেন্টার রয়েছে। তবে আহত বন্যপ্রাণীদের আটকে রেখে চিকিৎসার চেয়ে প্রকৃতিতেই তারা দ্রুত সুস্থ হয়। 

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, এটা বন বিভাগের লোকজনের চরম দায়িত্বজ্ঞানহীনতা। সাতছড়ি বন্যপ্রাণীদের অভয়ারণ্য। এ বনের ভেতর দিয়ে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক চলে গেছে। যানবাহনগুলো বনের ভেতর দিয়ে যাওয়ার সময় বেপরোয়াভাবে চলাচল করে। যে কারণে প্রতিনিয়ত বন্যপ্রাণী গাড়িচাপায় মারা যাচ্ছে। তিনি বলেন, এ রাস্তায় চলাচলের জন্য অবশ্যই যানবাহনগুলোকে নির্দিষ্ট গতিসীমা মানতে হবে। তা না হলে এমন মর্মান্তিক ঘটনা ঘটতেই থাকবে।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন