মৌলভীবাজারে সিপিবি বাসদ,বাংলাদেশ জাসদের সমাবেশ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

ফিলিস্তিন সংহতি দিবস

মৌলভীবাজারে সিপিবি বাসদ,বাংলাদেশ জাসদের সমাবেশ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১১/২০২৪ ১১:০২:৪৫ পূর্বাহ্ন

মৌলভীবাজারে সিপিবি বাসদ,বাংলাদেশ জাসদের সমাবেশ

ছবি: নিজস্ব


ফিলিস্তিনের সংগ্রামী জনতার সাথে আন্তর্জাতিক সংহতি দিবসে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলার সমাবেশ শহরের চৌমুহনায় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) মৌলভীবাজার চৌমুহনায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখার সমন্বয়ক অ্যাডভোকেট মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে এবং বাসদ জেলা সদস্য অ্যাডভোকেট আবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলিমেষ ঘোষ বলু, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য জহরলাল দত্ত, বাংলাদেশ জাসদ জেলা সভাপতি ছালেহ সোহেল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী। এছাড়াও সমাবেশে বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বর হত্যাকাণ্ড, নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে বিশ্ব মানবতাকামী রাষ্ট্র ও জনগণকে ঐক্যবদ্ধ ভাবে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, মার্কিন আমেরিকার মদদে ইসরায়েল ফিলিস্তিনের জনগণের ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী গণহত্যাকারী নেতানিয়াহুর বিচার আটকে আছে আমেরিকার বিরোধিতার কারনে। সারা বিশ্বের শান্তিপ্রিয় রাষ্ট্র ও জনগণকে চিহ্নিত শত্রু মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দেশে দেশে তিব্র গণআন্দোলন গড়ে তুলতে হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা