ভারতে আটকা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩৮ PM

ভারতে আটকা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৯/২০২৩ ১১:৫৫:৩৫ AM

ভারতে আটকা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

ছবি: সংগৃহীত


বিশ্বের বিকাশমান ও উন্নয়নশীল দেশগুলোর জোট জি-২০’র শীর্ষ সম্মেলন শেষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও অতিথিরা ভারতের রাজধানী নয়াদিল্লি ত্যাগ করলেও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার প্রতিনিধিদলকে ভারতে আরও এক রাত অবস্থান করতে হচ্ছে। কানাডার এই প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় রোববার নয়াদিল্লি ত্যাগ করতে পারেননি তিনি।

এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর কানাডার সশস্ত্র বাহিনী আমাদের জানিয়েছে যে, প্রধানমন্ত্রীকে বহনকারী সিএফসি-০০১ বিমানে যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়েছে। আর এই সমস্যা রাতারাতি সমাধান করা যায় না। যে কারণে বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমাদের প্রতিনিধি দল ভারতে অবস্থান করবে।

সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বহনকারী বিমানের রোববার ভারতের স্থানীয় সময় রাত ৮টায় উড্ডয়ন করার কথা ছিল। এর আগে জি-২০ সম্মেলনে যোগ দিতে শুক্রবার রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান জাস্টিন ট্রুডো। ট্রুডো এবং তার প্রতিনিধি দলকে বহনকারী এয়ারবাসে এবারই প্রথম যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে বিষয়টি সেরকম নয়।

কানাডার সংবাদমাধ্যম সিটিভি নিউজের মতে, ২০১৬ সালের অক্টোবরে কানাডার প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান উড্ডয়নের ৩০ মিনিট পর অটোয়ায় ফিরে যেতে বাধ্য হয়। ওই সময় ট্রুডোকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। ২০১৯ সালের অক্টোবরেও অন্টারিওর বিমানবন্দরের দেয়ালে ট্রুডোর ভিআইপি বিমান আঘাত করে।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল