অল স্টার ফুটবল টুর্নামেন্ট মেগা ফাইনাল খেলার পুরস্কার বিতরণ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

অল স্টার ফুটবল টুর্নামেন্ট মেগা ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/১১/২০২৪ ১০:৪০:৩৮ পূর্বাহ্ন

অল স্টার ফুটবল টুর্নামেন্ট  মেগা ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

ছবি: নিজস্ব


মৌলভীবাজার ফুটবল খেলোয়াড় কল্যান সমিতি কতৃক আয়োজিত ” অল স্টার ফুটবল টুর্নামেন্ট ২০২৪” এর মেগা ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) বিকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফুটবল খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি জুনেদ আহমেদ খাঁনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাকির আহমেদ রোমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরষ্কার বিতরন করেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবুল কাশেম  মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, রায়হান আহমেদ সহ-সভাপতি মৌলভীবাজার ডিএফএ, মাজহারুল মজিদ জেলা ক্রীড়া অফিসার, মুহিতুর রহমান হেলাল,জেলা ক্রীড়া সংস্হা,  ওয়াসিম চৌধুরী সুমন প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ফুটবল খেলোয়াড় কল্যান সমিতি মৌলভীবাজার, দিদারুল ইসলাম সাবেক ফুটবলার জেলা দল, আবুল কালাম বেলাল সিনিয়র সহ-সভাপতি ফুটবল খেলোয়াড় কল্যান সমিতি মৌলভীবাজার, মনোয়ার রহমান বিশিষ্ট ক্রীড়া সংগঠক, আহমেদ আলী জুবু, ইকবাল হোসেন সাবেক ফুটবলার, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক জামান আহমেদ ও সদস্য সচিব জাকারিয়া।

ফাইনাল খেলায় ১-১ গোলে সমতা থাকায় নির্ধারিত সময়ে ট্রাইবেকার ম্যাচ গড়ায়, ট্রাইবেকারে স্বাগতিক মৌলভীবাজার ফুটবল খেলোয়াড় কল্যান সমিতি ৫-৪ গোলে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টের ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত ওয়েন্ডি, সর্বোচ্চ গোলদাতা ইমানি, সেরা গোলকিপার নির্বাচিত হন তোফায়েল, ম্যান অব দ্যা টুর্নামেন্ট সামুয়েল।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা