শায়েস্তাগঞ্জে গণ অ ভ্যু ত্থা নে নি*হত ও আ হ ত দের স্মরণে সভা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে গণ অ ভ্যু ত্থা নে নি*হত ও আ হ ত দের স্মরণে সভা

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১/১২/২০২৪ ০৮:৪৩:০৮ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে গণ অ ভ্যু ত্থা নে নি*হত ও আ হ ত দের স্মরণে সভা

ছবি: নিজস্ব


শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজে "বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে স্মরণ সভা, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান " এর আয়োজন করা হয়।  রোববার সকালে জহুর চান বিবি মহিলা কলেজে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস । কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন প্রভাষক মো.  শাহীন মিয়া । বক্তব্য রাখেন প্রভাষক তহুরা বেগম, প্রভাষক মুহাম্মদ মহিউদ্দিন। শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করে জান্নাতুল ফেরদৌস জেমি, সামিয়া জাহান। প্রধান অতিথি বক্তব্যে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। যে সকল শিক্ষার্থী, জনতা এখনো অসুস্থ তাদের সুস্হতা কামনা করেন এবং সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের সুচিকিৎসার অনুরোধ করেন।

তিনি আরও বলেন, সমাজে যাতে আর কোনভাবেই বৈষম্য তৈরি হতে না পারে সেজন্য শিক্ষার্থীদের উন্নত নৈতিক চরিত্র, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্ভুদ্ধ হতে হবে।

অনুষ্ঠান শেষে জুলাই বিপ্লবের আলোকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের শুরুতে শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন