হবিগঞ্জে টমটম উল্টে এক যাত্রী নিহত
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:০২ PM

হবিগঞ্জে টমটম উল্টে এক যাত্রী নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৯/২০২৩ ০৬:২২:০১ AM

হবিগঞ্জে টমটম উল্টে এক যাত্রী নিহত

ফাইল ছবি


হবিগঞ্জের ইকরাম আঞ্চলিক সড়কে যাত্রীবাহি টমটম উল্টে চান মিয়া (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রবিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত চান মিয়া জেলার বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শহরের আলম বাজার থেকে একটি টমটম যাত্রী নিয়ে ইকরাম উত্তর সাঙ্গরের উদ্যেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে চান মিয়াসহ ৫ জন যাত্রী গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চান মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্যদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

A/B



শীর্ষ সংবাদ:

সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শ'ঙ্কা
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড