বিমান মেরামতের পর ভারত থেকে কানাডার পথে ট্রুডো
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১৫ PM

বিমান মেরামতের পর ভারত থেকে কানাডার পথে ট্রুডো

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৩ ০৬:১৬:৫০ AM

বিমান মেরামতের পর ভারত থেকে কানাডার পথে ট্রুডো

কানাডার পথে রওনা হয়েছেন জাস্টিন ট্রুডো। টুইটার থেকে নেয়া ছবি

জি-২০ সম্মেলনে যোগ দিতে গত শুক্রবার ভারতে পৌঁছান ট্রুডো। দুই দিনের সম্মেলন শেষে রোববার দেশে ফেরার পরিকল্পনা ছিল, কিন্তু ট্রুডোসহ কানাডার প্রতিনিধি দলকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে ভারতে আটকা পড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অবশেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন।

৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে নয়াদিল্লিতে আটকে থাকার পর মঙ্গলবার বিকেলে তিনি রওনা হন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

জি-২০ সম্মেলনে যোগ দিতে গত শুক্রবার ভারতে পৌঁছান ট্রুডো। দুই দিনের সম্মেলন শেষে রোববার দেশে ফেরার পরিকল্পনা ছিল, কিন্তু ট্রুডোসহ কানাডার প্রতিনিধি দলকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

আরেকটি বিমান ট্রুডোকে কানাডায় নিয়ে যাওয়ার কথা থাকলেও সেটিও সম্ভব হয়নি। পরে আগের বিমানটির যান্ত্রিক ত্রুটি সমাধান হওয়ায় এ বিমানই তাকে নিয়ে রওনা হয়।

প্রধানমন্ত্রী ট্রুডোর কার্যালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, বিমানের যান্ত্রিক ত্রুটি ঠিক হয়েছে। প্রধানমন্ত্রীকে নিয়ে বিমানটি এখন কানাডার পথে।

ডিডি

শীর্ষ সংবাদ:

‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন
কয়েস লোদীকে হ*ত্যার হু*মকি, থানায় অ*ভিযোগের প্রস্তুতি