হবিগঞ্জে আড়াই মাস কর্মবিরতির পর কাজে ফিরলেন চা-শ্রমিকরা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

হবিগঞ্জে আড়াই মাস কর্মবিরতির পর কাজে ফিরলেন চা-শ্রমিকরা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/১২/২০২৪ ০৫:০১:৩৮ পূর্বাহ্ন

হবিগঞ্জে আড়াই মাস কর্মবিরতির পর কাজে ফিরলেন চা-শ্রমিকরা

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দীর্ঘ প্রায় আড়াই মাস কর্মবিরতির পর আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে কাজে ফিরেছেন ন্যাশনাল টি কোম্পানির ১২ টি চা বাগানের চা-শ্রমিকরা।

সোমবার দুপুর থেকে শ্রমিকদের ২ সপ্তাহের মজুরি পরিশোধর পরিপ্রেক্ষিতে শ্রমিকরা কাজে যোগদান করেছেন ব'লে জানা গেছে ।

মাধবপুর উপজেলায় এনটিসির দুটি চা বাগান তেলিয়াপাড়া ও জগদীশপুর চা বাগান সহ ১২ টি চা বাগানে নিয়মিত শ্রমিক রয়েছে প্রায় সাড়ে ১২ হাজার। গত ৫ আগস্ট সরকার পতনের পর এনটিসি কোম্পানির পরিচালনা পরিষদের কার্যক্রম ভেঙে পড়ে। ব্যাংক হতে অর্থ সরবরাহ বন্ধ হয়ে গেলে চা-শ্রমিকদের সাপ্তাহিক মজুরি, রেশন ও মাসিক বেতন বন্ধ হয়ে যায়।

এর পর ৬ সপ্তাহ মজুরি ছাড়াই কাজ করেন শ্রমিকরা। তারপর থেকেই গত ১৯ অক্টোবর থেকে বকেয়া মজুরি ও রেশনের দাবিতে কর্মবিরতি শুরু করেন ১২ টি চা বাগানের শ্রমিকরা। গত ১ ডিসেম্বর সংকট নিরসনে এিপক্ষীয় আলোচনা হয় বিভাগীয় শ্রম দপ্তর  শ্রীমঙ্গল সভাকক্ষে ।  সেখানে সিদ্ধান্ত হয় শ্রমিকদের ছয় সপ্তাহের মজুরির মধ্যে দুই সপ্তাহের মজুরি পরিশোধ করা হবে। অবশিষ্ট বকেয়া মজুরি আগামী মার্চ মাসের মধ্যে কিস্তিতে পরিশোধ করা হবে। শ্রম দপ্তরের এিপক্ষীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে শ্রমিকদের দুই সপ্তাহের বকেয়া মজুরি পরিশোধ করা হয়।

চা শ্রমিক কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পান জানান, চা শ্রমিকরা কর্মবিরতির কারনে রাষ্ট্র, মালিক ও শ্রমিকদের ক্ষতি হয়েছে। বাগানের স্বার্থে শ্রমিকদের সবাইকে ১ ঘন্টা বেশি কাজ করার জন্য অনুরোধ করেন তিনি।

এনটিসির মহাব্যবস্থাপক এমদাদুল হক জানান, ঋন জটিলতার কারনে শ্রমিকদের মজুরি ও রেশন দিতে বিলম্ব হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সোমবার শ্রমিকদের মজুরি দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে শ্রমিকরা কাজে যোগদান করেছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন