আজমিরীগঞ্জে অ গ্নি কা ন্ডে তিনটি ঘর পু*ড়ে ছাই
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

আজমিরীগঞ্জে অ গ্নি কা ন্ডে তিনটি ঘর পু*ড়ে ছাই

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১২/২০২৪ ১০:৪৩:৪২ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে অ গ্নি কা ন্ডে তিনটি ঘর পু*ড়ে ছাই

ছবি: সংগৃহীত


আজমিরীগঞ্জ পৌর এলাকার ৮ নং ওয়ার্ড পুকুর পাড় গ্রামে আজ মঙ্গলবার সন্ধ্যা ৫টায় রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার পুকুর পাড় মনিলাল কুরির পিছনে বাসের ও টিনের কাঁচা বেড়ার তিনটি ঘর পিছনে রান্না ঘর,মধ্যে বাসন রাখার ঘর,গরুর ঘরসহ মূহুর্তের মধ্যে পুড়ে যায়।

স্থানীয়রা জানান, মনিলাল কুরির আসবাবপত্র, বিছানাপত্র, কাপড়,হাঁড়ি, পাতিল চেয়ার, ডাইনিং টেবিল, টিনের ৩ টি টাংকের  ভিতর শাড়ি,কসমেটিকস জিনিসপত্র সহ আনুমানিক প্রায় লক্ষাধিক টাকার মালপত্র পুড়ে ছাই হয়ে যায়। ধোঁয়া দেখে পাশের বাসার মহিলা একজন এসে বললে তারা অবগত হয়ে শোর চিৎকার শুরু করে , তাদের শোর চিৎকার শুনে আশে পাশের লোকজন এসে প্রায় ২ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়। পাশের বাসার দেয়াল থাকায় আগুন সারা গ্রামে ছড়িয়ে পড়েনি। বিকাশ মোদকের বিল্ডিংয়ের দেওয়াল থাকায় আগুন চারদিকে ছড়িয়ে পড়েনি।

আজমিরীগঞ্জ পুকুর পাড় গ্রামের মনিলালা কুরির পুত্র মনিশংকর (৩৩) জানান, আগুন কিভাবে লাগছে জানা নেই, আমার তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আজমিরীগঞ্জ পিআইও সুবোধ মন্ডল জানান, আমি পরিদর্শন করে এসেছি, এখন শুকনো খাবার আর কম্বল দিবে,পরে জেলা অফিসে ক্ষয়ক্ষতির পরিমান প্রতিবেদন পাঠানো হবে।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নিবিড় রঞ্জন তালুকদার বলেন, আমরা ফেইসবুকে একটা পোস্ট  দেখেছি কত আগুন লাগলে উপজেলা প্রশাসন জাগ্রত হবে, মূলত উপজেলা প্রশাসন সবসময় জাগ্রত আছে,আমরা সর্বদা আজমিরীগঞ্জবাসীর পাশে আছি ও ভবিষ্যতে থাকবো। কারন এটা আমাদের দ্বায়িত্ব।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ