মৌলভীবাজারে ৬টি হলুদ কচ্ছপ লাউয়াছড়া বনে অবমু*ক্ত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

মৌলভীবাজারে ৬টি হলুদ কচ্ছপ লাউয়াছড়া বনে অবমু*ক্ত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১২/২০২৪ ০৬:৩৮:৫৬ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ৬টি হলুদ কচ্ছপ লাউয়াছড়া বনে অবমু*ক্ত

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিলুপ্ত প্রায় ৬টি হলুদ কচ্ছপে ট্রান্সমিটার সংযুক্ত করে অবমুক্ত করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে ক্রিয়েটিভ কনজারভেশন এল্যায়েন্সের উদ্যোগে এই অতি বিপন্ন কচ্ছপগুলো লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় অবমুক্ত করা হয়।

No description available.

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, বন ভবন, আগারগাঁ ও ঢাকার বন সংরক্ষক ইমরান আহমেদ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম, সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান, লাউয়াছড়া বিট অফিসার আনিস আহমেদ,কমলগঞ্জসহ বন কর্মকর্তা ও ক্রিয়েটিভ কনজারভেশন এল্যায়েন্সের কর্মকর্তা ও সিপিজি সদস্যরা ।

পরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটি ও মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জ শ্রীমঙ্গল এর সহযোগিতায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার