মৌলভীবাজারে লেক থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৪ PM

মৌলভীবাজারে লেক থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৯/২০২৩ ০৮:৪১:১৩ AM

মৌলভীবাজারে লেক থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখায় লেক থেকে বাবুল চাষা (৫৫) নামে এক চা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত চা শ্রমিক ওই চা বাগানের মৃত শ্রীপ্রসাদ চাষার ছেলে। 

বৃহস্পতিবার (১৪ সেপ্টম্বর) দুপুরে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সমনভাগ চা বাগান (মোকাম ডিভিশন) এলাকার একটি লেক থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল চাষা মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায় তিনি ঘর থেকে বেরিয়ে যান। গত রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বাবুল চাষা ঘর থেকে বেরিয়ে যান। পরে আর ঘরে ফেরেননি। স্বজনরা তাকে কোথাও খুঁজে পাননি।

এদিকে, বৃহস্পতিবার (১৪ সেপ্টম্বর) সকালে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সমনভাগ চা বাগান (মোকাম ডিভিশন) এলাকার একটি লেকে এক ব্যক্তির লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায় পুলিশ। পুলিশের ধারণা, লেকের পানিতে পড়ে হয়তো বাবুল চাষার মৃত্যু হয়েছে।

বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ আহমদ বৃহস্পতিবার বিকেলে বলেন, বাবুল চাষা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, লেকের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। স্থানীয়ভাবে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন মেলেনি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। 

এম সি



শীর্ষ সংবাদ:

ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’