মাধবপুরে ঐতিহ্যবাহী সোনাই নদী রাবার ড্যাম সমবায় সমিতির নির্বাচন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

মাধবপুরে ঐতিহ্যবাহী সোনাই নদী রাবার ড্যাম সমবায় সমিতির নির্বাচন

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/১২/২০২৪ ১০:০৭:১৩ পূর্বাহ্ন

মাধবপুরে ঐতিহ্যবাহী সোনাই নদী রাবার ড্যাম সমবায় সমিতির নির্বাচন

ছবি: সংগৃহীত


উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোনাই নদী রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯ টা থেকে উপজেলার চৌমুহনী খুর্শিদ হাই স্কুল এন্ড কলেজ হল রুমে দিনব্যাপী ভোটগ্রহণ চলে। নির্বাচনে সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্ধীতায় ছায়েদুর রহমান,যুগ্ম সাধারন সম্পাদক পদে আঃ মমিন গেদু,কোষাধক্ষ্য পদে সাংবাদিক হামিদুর রহমান নির্বাচিত হয়েছেন। 

সহ-সভাপতি পদে হরিণ প্রতীকে জাহাঙ্গীর আলম ৩৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী শাহজাহান মিয়া পেয়েছেন ২৮৭ ভোট। সাধারণ সম্পাদক পদে দেবব্রত ভট্রাচার্য্য সুমন মোরগ প্রতভকে ৩৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সুজন মিয়া মাইক প্রতীকে ৩০৫ ভোট পেয়েছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১২২০। নির্বাচনে ৬৯০ জন ভোটার ভোট প্রদান করেন।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন মাধবপুর উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রশিদ। নির্বাচন শেষে ফলাফল ঘোষনার সময় উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ,চৌমুহনী ইউনিয়ন বিএনপি সভাপতি ফজলুর রহমান,সাবেক সভাপতি আঃ আলীম মীর বাদল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান,সাধারন সম্পাদক ফিরোজ উদ্দিন আহমেদ,কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা,রাবার ড্যাম সমবায় সমিতির সাবেক সভাপতি আবুল মোবারকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ