লাখাইয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

লাখাইয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ২২/১২/২০২৪ ১০:১৩:৫৮ পূর্বাহ্ন

লাখাইয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


লাখাইয়ে লাখাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত। আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য হবিগঞ্জ প্রেসক্লাব এর ৫০ বছর পূর্তি অনুষ্ঠান সফল করার লক্ষ্যে লাখাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সভা করেছেন হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। 

রবিবার (২২ ডিসেম্বর)দুপুরে উপজেলার বুল্লা বাজারস্থ হাটবাজার ব্যবস্থা কমিটির কার্যালয়ে লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

এতে আলোচনায় অংশ নেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক  আবু হাসিব  খান চৌধুরী পাবেল, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী,   ৭১ টিভির জেলা প্রতিনিধি  শাকিল চৌধুরী,লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহ সভাপতি এমএ ওয়াহেদ,সহসভাপতি আব্দুল হান্নান,  সহসভাপতি আশীষ দাশগুপ্ত,সহসভাপতি  মহিউদ্দিন আহমেদ রিপন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ,  প্রচার সম্পাদক কামরুল হাসান সুজন, যুগ্ম সম্পাদক আলী আহমেদ, সাংবাদিক পারভেজ হাসান  সুশীল চন্দ্র দাস,প্রমূখ। 

সভায় হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য হবিগঞ্জ প্রেসক্লাব এর ৫০ বছর পূর্তি অনুষ্ঠান সফল করার ও সক্রিয় অংশ গ্রহণ আহবান জানান। সেই সাথে জেলার সকল উপজেলার সাংবাদিক বৃন্দ ঐক্য বদ্ধভাবে পরস্পরের সহযোগিতা এবং একই পরিবার এর ন্যায় কাজ করে সৌহার্দ্য সুরক্ষায় প্রত্যয় ব্যক্ত করা হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ