নবীগঞ্জ কুর্শিতে ১২’শ গাছের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

নবীগঞ্জ কুর্শিতে ১২’শ গাছের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/১২/২০২৪ ১০:৫৬:৫৪ পূর্বাহ্ন

নবীগঞ্জ কুর্শিতে ১২’শ গাছের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ

ছবি: নিজস্ব


হবিগঞ্জ জেলার নবীগঞ্জ ১২’শ গাছের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের ফাহিম চৌধুরীর মালিকানাধীন ফিসারী পুকুর পাড়ে।

এ ঘটনায় ব্যবসায়ী ফাহিম চৌধুরীর প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৪ মাস আগে কুর্শি গ্রামের ফিসারী পুকুরের পাড়ে ক্লিপটার জাতীয় গাছের ১২০০ চারা রোপন করেন ফাহিম চৌধুরী। এই চারাগাছ পরিচর্যা করতেন গ্রামের ছাতির উল্লা, আব্দুল আহাদ ও সুলেমান মিয়া মগল। তারা গত সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে চারার পরিচর্যা শেষে বাড়ী ফিরে যান। পরদিন মঙ্গলবার সকাল ৭টা দিকে ফিসারীর পুকুর পাড়ে রোপনকৃত চারার গোড়ায় পানি দেওয়ার জন্য গিয়ে দেখতে পান সবগুলো গাছের চারা কে বা কারা  কেটে ফেলেছে। ঘটনার বিষয়টি তারা এলাকাবাসী ও গাছের মালিক ফাহিম চৌধুরীকে জানান।

এ ব্যাপারে ব্যবসায়ী ফাহিম চৌধুরী বলেন, মানুষে-মানুষে শত্রুতা থাকতে পারে, কিন্তু গাছপালার সাথে এমন শত্রুতা জঘন্যতম কাজ। অমানুুষিক ও অমানবিক মন-মানসিকতার মানুষই কেবল এ ধরনের কাজ করতে পারে। তিনি গাছের চারা কাটার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসন কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।

অভিযোগের ভিত্তিতে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে যানা গেছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ