সাদপন্থিদের বিচার ও নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারে স্মারকলিপি প্রদান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সাদপন্থিদের বিচার ও নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারে স্মারকলিপি প্রদান

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১২/২০২৪ ১০:৪৩:৫৩ পূর্বাহ্ন

সাদপন্থিদের বিচার ও নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারে স্মারকলিপি প্রদান

ছবি: নিজস্ব


সাদপন্থিদের বিচার ও তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছেন ওলামা মাশায়েখরা। আজ সোমবার সকালে জেলা প্রশাসকের কাছে তারা এ স্মারকলিপি দেন। পরে অনুলিপি মৌলভীবাজারের পুলিশ সুপার ও দায়িত্বপ্রাপ্ত সেনা কমান্ডারের কাছে দেয়া হয়।

স্মারকলিপিতে তার দাবি করেন, টঙ্গীতে গত ১৮ ডিসেম্বর ভোররাতে সাদপন্থিরা দেশীয় অস্ত্র নিয়ে তাবলীগে উপস্থিত মুসল্লিদের উপর সন্ত্রাসী হামলা চালায়। হামলায় ৪জন নিহত ও পাঁচ শতাধিক আহত হয়েছেন। মৌলভীবাজার জেলা থেকে ওইদিন একটি পক্ষ টঙ্গীতে গিয়ে হামলা জড়িয়েছে দাবি করে তারা পৌর শহরের কাজিরগাঁও মারকাজ মসজিদে সাদপন্থিদের কার্যক্রম বন্ধ করতে অনুরোধ জানান। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের পাশাপাশি তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবি করেন তারা। ওই মারকাজ মসজিদটি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে দেয়ার দাবি জানান তারা।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, দারুল উলুম মৌলভীবাজারের প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ শামছুজ্জোহা, রাধানগর মাদরাসার মুহতামিম মাওলানা মো. আব্দুল মগনী, বরুনা মাদরাসার নাযিম মাওলানা ফখরুযযামান, জেলা মারকাযের মুরব্বি মাওলানা আব্দুর রহিম, আহলে শূরার সদস্য মো. বদরুজ্জামানসহ জেলার বিভিন্ন উপজেলার তাবলীগের মুসল্লিরা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন