মালয়েশিয়ায় শাস্তি পেলো চারশ কোম্পানি
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০৫ PM

শ্রম আইন লঙ্ঘন

মালয়েশিয়ায় শাস্তি পেলো চারশ কোম্পানি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৩ ১২:৪১:৩৭ PM

মালয়েশিয়ায় শাস্তি পেলো চারশ কোম্পানি

ফাইল ছবি


শ্রম আইন লঙ্ঘনের দায়ে চলতি বছরে এ পর্যন্ত ৪০০ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে মালয়েশীয় সরকার। দেশটির মানবসম্পদ মন্ত্রী ভি শিবাকুমারে উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা।

মন্ত্রী বলেছেন, মালয়েশিয়ার শ্রম বিভাগ এ বছর ২৭২ নিয়োগকর্তাকে মোট ২১ লাখ ৭০ হাজার রিঙ্গিত (মূদ্রা) জরিমানা করেছে। আরও ১২৮ নিয়োগকর্তাকে ২ লাখ ৪২ হাজার রিঙ্গিত জরিমানা করেছে স্থানীয় আদালত।

অভিযুক্ত কোম্পানিগুলোর নাম প্রকাশ করেননি ভি শিবাকুমার। তাদের অপরাধ কী ছিল সেটিও ব্যাখ্যা করেননি তিনি। তবে মন্ত্রী জানিয়েছেন, এদের বিরুদ্ধে অবৈধভাবে মজুরি কমানোর অভিযোগও রয়েছে।

বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অন্যতম প্রধান কেন্দ্র মালয়েশিয়া। দেশটি পাম তেল থেকে শুরু করে মেডিকেল গ্লাভস, সেমিকন্ডাক্টর চিপসসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পণ্য উৎপাদন করে থাকে।

তবে সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসী শ্রমিকদের অধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে মালয়েশিয়ার বেশ কিছু কোম্পানি।

তাদের বিরুদ্ধে ঋণের ফাঁদ, অতিরিক্ত কাজ করানো, পাসপোর্ট আটকে রাখা, অস্বাস্থ্যকর ডরমেটরিতে বসবাস করতে দেওয়াসহ গুরুতর নানা ধরনের অভিযোগ রয়েছে।

২০৩০ সালের মধ্যে এ ধরনের জোরপূর্বক শ্রম প্রথা নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে মালয়েশিয়া সরকার।

SH



শীর্ষ সংবাদ:

‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন
কয়েস লোদীকে হ*ত্যার হু*মকি, থানায় অ*ভিযোগের প্রস্তুতি