কানাডায় গাড়িচাপায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০৫ PM

কানাডায় গাড়িচাপায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৩ ০৫:১৮:১০ AM

কানাডায় গাড়িচাপায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

নিহত ফাইরুজ শাফিন মুনমুন


কানাডায় সড়ক পারাপারের সময় প্রাইভেট কারের ফাইরুজ শাফিন মুনমুন (২১) নামের এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সোয়া ৮টায় দেশটির ক্যালগেরির ২৪ অ্যাভিনিউ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুনমুন ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, ৪১ বছর বয়সী এক চালক প্রাইভেটকার চালিয়ে যাচ্ছিল। ওই সময় ফাইরুজ শাফিন বিশ্ববিদ্যালয় যাওয়ার জন্য রাস্তা পার হতে গেলে প্রাইভেটকারটি তাকে ধাক্কা দেয়। এতে মুনমুনের মৃত্যু হয়। তবে গাড়ির অতিরিক্ত গতি বা চালকের অ্যালকোহল পানে এ দুর্ঘটনা ঘটেনি। গাড়ি চালানোর সময় চালকের চোখে সূর্যের আলো পড়ায় তিনি দেখতে পাননি। এ কারণে দুর্ঘটনা ঘটেছে।

মুনমুন ক্যালগেরি বিশ্ববিদ্যালয় এলাকায় অন্যান্য ছাত্রীদের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন। তার বাবা-মা দুজনেই চিকিৎসক। তারা ঢাকায় থাকেন।

SH



শীর্ষ সংবাদ:

‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন
কয়েস লোদীকে হ*ত্যার হু*মকি, থানায় অ*ভিযোগের প্রস্তুতি