মাধবপুরে দ্বিতীয় স্ত্রীকে এ সি ড মারার অভিযোগে ঢাকা থেকে স্বামী গ্রে ফ তা র
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

মাধবপুরে দ্বিতীয় স্ত্রীকে এ সি ড মারার অভিযোগে ঢাকা থেকে স্বামী গ্রে ফ তা র

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১২/২০২৪ ০৯:৪৮:০৭ পূর্বাহ্ন

মাধবপুরে দ্বিতীয় স্ত্রীকে এ সি ড মারার অভিযোগে ঢাকা থেকে স্বামী গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে দ্বিতীয় স্ত্রীকে এসিড মারার অভিযোগ ঢাকা থেকে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মো: সোহেল রানা'র নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার কমলাপুর এলাকায় স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে এসিড নিক্ষেপ মামলার আসামি কুদ্দুস আলী খোকন (৪০)কে গ্রেফতার করেন।সে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামের আব্বাস আলীর পুত্র।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, গত ১ লা ডিসেম্বর কুদ্দুস আলী তার দ্বিতীয় স্ত্রী মোছা: শিউলি আক্তার (২৫) কে এসিড নিক্ষেপ করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরদিন শিউলি আক্তার বাদী হয়ে মাধবপুর থানায় মামলা রুজু করেন। ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ টি মামলাসহ আরও অনেক মামলা আছে।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ