হবিগঞ্জে ফেসবুক পোস্টকে ঘিরে দুপক্ষের সংঘ*র্ষ, আ হত ৫০
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

হবিগঞ্জে ফেসবুক পোস্টকে ঘিরে দুপক্ষের সংঘ*র্ষ, আ হত ৫০

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১২/২০২৪ ০৫:১৬:৩৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে ফেসবুক পোস্টকে ঘিরে দুপক্ষের সংঘ*র্ষ, আ হত  ৫০

ছবি: নিজস্ব


হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার পশ্চিমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পশ্চিমবাগ এলাকার অলিউর রহমানের পক্ষে এক যুবক ফেসবুকে একটি পোস্ট করে। এই পোস্ট দেয়াকে কেন্দ্র করে মুহিত মিয়ার লোকজনের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারী-পুরুষসহ অর্ধশতাধিক লোক আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

বিষয়টি নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাসান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ