সাংবাদিককে প্রাননা*শের হু,ম,কি,র প্র*তিবাদে লাখাইয়ে মা ন ববন্ধন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

সাংবাদিককে প্রাননা*শের হু,ম,কি,র প্র*তিবাদে লাখাইয়ে মা ন ববন্ধন

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১২/২০২৪ ০৮:৩১:৫৭ পূর্বাহ্ন

সাংবাদিককে প্রাননা*শের হু,ম,কি,র প্র*তিবাদে লাখাইয়ে মা ন ববন্ধন

ছবি: নিজস্ব


হবিগঞ্জের লাখাই উপজেলার  সাহসী কলম সৈনিক এমএ ওয়াহেদ কে প্রাননাশের হুমকির প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেছে লাখাইয়ে কর্মরত সাংবাদিক বৃন্দ। 

শনিবার (২৮ ডিসেম্বর)  উপজেলার স্থানীয় বুল্লাবাজার চৌরাস্তায় লাখাইয়ে কর্মরত সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন সংগঠন এর অংশ গ্রহণে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

লাখাই প্রেসক্লাব এর সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ এর সভাপতিত্বে ও লাখাই উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম এর সন্চালনায়- অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মোঃ আবুল কাসেম, বুল্লাবাজার ব্যকস এর সাধারণ সম্পাদক জুনাইদ চৌধুরী, সুশাসনের জন্য নাগরিক সুজন লাখাই উপজেলা কমিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি শাহীনুর রহমান মোল্লা শাহীন, লাখাই উপজেলা প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মহসিন সাদেক, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়,লাখাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, যুগ্ম সম্পাদক আলী আহমেদ,  আব্দুল মতিন, মহিউদ্দিন আহমেদ রিপন, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইয়াকুব হাসান অন্তর, অর্থ সম্পাদক ছায়েদুর রহমান, নোমান মোল্লা, তৌহিদ মোল্লা,  আক্তার মিয়া,পারভেজ হাসান, জুবায়ের আহমেদসহ সাংবাদিক বৃন্দ। 

সভায় বক্তাগন বলেন সিনিয়র সাংবাদিক এমএ ওয়াহেদ কে  বিগত  ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলার করাব ইউনিয়নের করাব গ্রামের পাশে পেশাগত দায়িত্ব পালন কালে করাব গ্রামের ছব্দর মিয়ার পুত্র ফজল মিয়া প্রাননাশের হুমকি প্রদান করে ও তাঁর ব্যবহৃত মোবাইল সেট থেকে ছবি ডিলিট করতে বাধ্য করে এবং তাঁর বাইকের চাবি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। 

এ ঘটনার প্রতিকার চেয়ে সাংবাদিক এমএ ওয়াহেদ লাখাই থানায় সাধারণ ডায়েরি করেন।সাধারণ ডায়েরি করার পরও প্রশাসনের দৃশ্যমান কোন উদ্যোগ লক্ষনীয় নয়।

এমন পরিস্থিতিতে সাংবাদিক এমএ ওয়াহেদ কে প্রাননাশের হুমকি প্রদান কারী ফজল মিয়াকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তাগন।সেই সাথে এহেন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ