হবিগঞ্জে কারখানায় গ্যাস সিলিন্ডার বি স্ফো র ণে নি হ ত ৪
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

হবিগঞ্জে কারখানায় গ্যাস সিলিন্ডার বি স্ফো র ণে নি হ ত ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১/১২/২০২৪ ১২:৫৩:৫৬ অপরাহ্ন

হবিগঞ্জে কারখানায় গ্যাস সিলিন্ডার বি স্ফো র ণে নি হ ত ৪


হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চারের কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনা আহত হয়েছেন ৩ জন। এর মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে আকিজ ভেঞ্চারের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন, হবিগঞ্জ জেলা পুলিশের বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম।

নিহতরা হলেন- চাঁদপুর জেলার মিজান গাজী, মাহফুজ মিয়া ও ভোলা জেলার রিয়াজ মিয়া।

এএসপি জহিরুল ইসলাম বলেন, আকিজ গ্রুপের একটি কারখানায় গ্যাসের বিস্ফোরণে ৪ জন মারা গেছেন। এর মধ্যে দুইজন ঘটনাস্থলে মারা গেছেন। দুইজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। প্রাথমিকভাবে জেনেছি, গ্যাসের প্রেসার চেক করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারণ অনুসন্ধানের পর বিস্তারিত জানা যাবে। ঘটনার খবর পেয়ে আমি ফোর্সসহ সেখানে উপস্থিত হয়েছি। আইনি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ