মাধবপুরে ক্রিকেট খেলা নিয়ে দু’পক্ষের সং ঘ র্ষে নারীসহ আ হ ত ২১
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

মাধবপুরে ক্রিকেট খেলা নিয়ে দু’পক্ষের সং ঘ র্ষে নারীসহ আ হ ত ২১

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০১/২০২৫ ১০:৩৩:৫৪ পূর্বাহ্ন

মাধবপুরে ক্রিকেট খেলা নিয়ে দু’পক্ষের সং ঘ র্ষে নারীসহ আ হ ত ২১

প্রতীকী ছবি


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের খবর পাওয়া গেছে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ২১ জন আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ ঘটনায় কোন পক্ষ থানায় মামলা করেনি এবং কোনো পক্ষের লোকজন আটক হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপুর গ্রামের মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে ফিরোজ সর্দারের গোষ্ঠী ও মাহফুজ মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে ক্রিকেট খেলা নিয়ে দুই কিশোরের ঝগড়ার জেরে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের নারীসহ ২১ জন আহত হয়। আহতরা হলেন, কাদির মিয়া(৭৫), নাছির মিয়া (৪০), আঃজলিল-(৩৫), মাসুক মিয়া(৪৩), আবু ছালেক(৩২), গফুর মিয়া (৫৫), সুমন মিয়া(২২),

ফিরোজ মিয়া-(৮৫), আশরাফুল (১৬), মাহিন(১৭), খসরু(৫০), মাহমুদা বেগম (৪৫), আলফু(৭৫), মেমরাজ(২৫),আরিফ মিয়া (২৫), আফিয়া বেগম(৭০), আরাফাত (১৬),শরীফ মিয়া (২০), সাইফুল মিয়া (১৪),সজীব মিয়া (১৫), রাসেল মিয়া(৩২)।

খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত সুমন মিয়া(২২) ও ফিরোজ মিয়া-(৯৫) কে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণ্যবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় দুপক্ষের কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ