মাধবপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতি পুনর্গঠন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

মাধবপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতি পুনর্গঠন

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০১/২০২৫ ০৮:৫০:০৮ পূর্বাহ্ন

মাধবপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতি পুনর্গঠন

ছবি: নিজস্ব


মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দীন হাইস্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানকে  সভাপতি, জগদীশপুর যোগেশ চন্দ্র হাইস্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক ফখরুজ্জামানকে (৫৪ ভোট) সাধারণ সম্পাদক, ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক কাজী সাইফুল আলমকে  (৭৪ ভোট) সাংগঠনিক সম্পাদক, ও মনতলা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মৌলানা খলিলুর রহমানকে (৬৩ ভোট) কোষাধ্যক্ষ করে মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতি পুনর্গঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ শনিবার (৪ জানুয়ারী)  নোয়াপাড়া সৈয়দ সঈদ উদ্দীন হাইস্কুল এন্ড কলেজ মিলনায়তনে এক সভা অনুষ্টিত হয়।সভায় সভাপতিত্ব করেন সৈয়দ সঈদ উদ্দীন হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান।

আলোচনায় অংশগ্রহণ করেন আন্দিউড়া উম্মেতুন্নেসা হাইস্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম,দেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসাদ্দুক আহাম্মেদ,পিডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, সৈয়দ সঈদ উদ্দীন হাইস্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম,অপরূপ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বাহার।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব  মোঃ শাহীন মিয়া।পরে শিক্ষকদের মতামত সাপেক্ষে মিজানুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি মনোনীত হন।

সাধারণ সম্পাদক পদে ৩ জন,সাংগঠনিক সম্পাদক পদে ২ জন ও কোষাধ্যক্ষ পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।মোট ১৪০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।পিডিবি হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন প্রধান নির্বাচন কমিশনার হিসাবে ৫ জন সদস্যের নির্বাচন  পরিচালনাকারী প্যানেলের নেতৃত্ব দেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ