কমলগঞ্জে গরমে বেঁকে গেছে রেললাইন, ট্রেন চলাচল বিঘ্নিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

কমলগঞ্জে গরমে বেঁকে গেছে রেললাইন, ট্রেন চলাচল বিঘ্নিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৯/২০২৩ ০৬:০৬:২৬ পূর্বাহ্ন

কমলগঞ্জে গরমে বেঁকে গেছে রেললাইন,  ট্রেন চলাচল বিঘ্নিত

কমলগঞ্জে গরমে বেঁকে গেছে রেললাইন,


মৌলভীবাজারের কমলগঞ্জে প্রচন্ড গরমে রেললাইন বেঁকে গেছে। এতে শমশেরনগর-মনু রেল স্টেশনের মাঝখানে রেলগেট এলাকায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন প্রায় ২০ মিনিট আটকা পড়ে। খবর পেয়ে রেল কর্মচারী ও ট্রেনের কর্মচারীদের মাধ্যমে পানি, বালি ও কাদা ফেলে ট্রেন চলাচল স্বাভাবিক করেন।


রবিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ২টা ৫৫ মিনিট থেকে ৩টা ১৪ মিনিট পর্যন্ত এ ট্রেন আটকা পড়ে।


 ভাদ্র শেষে আশ্বিস মাস শুরু হয়ে গেছে। কিন্তু সূর্যের তাপের প্রখরতা যেন বাড়ছেই। কয়েকদিন ধরে মৌলভীবাজার জেলার ওপর দিয়ে প্রচণ্ড খরতাপ বইছে। ‌এতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলায় গত দু’দিন ধরে ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে।


শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, দিনভর রোদ ও গরমের কারনে রেললাইন আঁকা-বাঁকা হয়ে পড়ে। আঁকা-বাঁকা হওয়া লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন দেখা দেয়। ৭১৯ নম্বর সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ২টা ৪৭ মিনিটে শমশেরনগর স্টেশন ছেড়ে যাওয়ার পর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে যেতে ৭ মিনিট সময় লাগে। শমশেরনগর বিমান বাহিনী ইউনিটের রেলগেট এলাকায় যাওয়ার পর ট্রেনের গতি হ্রাস পায় এবং এক পর্যায়ে ট্রেন আটকা পড়ে। 

এসময়ে ট্রেনের কর্মচারী নেমে ও খবর পেয়ে রেলপথ রক্ষণাবেক্ষণকারী শ্রমিকরা সেখানে গিয়ে প্রায় ২০ মিনিট সময় ধরে পানি, বালি ও কাদা রেললাইনে ছিটিয়ে দেন। পরে লাইন ঠান্ডা হওয়ার পর ৩.১৪ মিনিটে ট্রেন ছেড়ে যায়। 

রেলপথ রক্ষণাবেক্ষণকারী মিস্ত্রি রিপন মিয়া বলেন, গরমে হিট হয়ে রেল লাইন আঁকা-বাঁকা হয়ে যায়। খবর পেয়ে দৌড়ে সেখানে গিয়ে পাশ্ববর্তী ছড়া থেকে পানি, বালি ও কাদা ছিটিয়ে দেই। পরবর্তীতে ট্রেন ছেড়ে যায়।

শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম দেব বলেন, সাধারণত ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে থাকলে অনেক সময় রেলপথ বাকলিং হয়ে পড়ে। মাত্রাতিরিক্ত গরমের কারনে রেলগেট এলাকায়ও রেলপথের কিছু লাইন বাকলিং হওয়ায় পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে।


ডিডি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার