মৃত্যুর দুই দিন পর বাংলাদেশির ম র দে হ ফেরত দিল বি এস এফ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

মৃত্যুর দুই দিন পর বাংলাদেশির ম র দে হ ফেরত দিল বি এস এফ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০১/২০২৫ ০৯:২২:৪৭ পূর্বাহ্ন

মৃত্যুর দুই দিন পর বাংলাদেশির ম র দে হ ফেরত দিল বি এস এফ

ফাইল ছবি


মৃত্যুর দুইদিন পর বাংলাদেশি নাগরিক জহুর আলীর (৬০) মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় হবিগঞ্জের চুনারুঘাট বাল্লা সীমান্ত দিয়ে মরদেহটি হন্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশ-ভারত বাল্লা সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করে।

নিহত জহুর আলী চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের মুনছব উল্যার ছেলে। এর আগে নিখোঁজের পরদিন অর্থ্যাৎ গত ৭ জানুয়ারি ভারত সীমান্তে জহুর আলীর মরদেহ উদ্ধার করে খোয়াই থানা পুলিশ।

চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, বাল্লা সীমান্তে বিজিবি, বিএসএফ ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে খোয়াই থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা শুভঙ্কর দেব বর্মা জহুর আলীর মরদেহ আমাদের কাছে হস্তান্তর করেছে। ভারতীয় পুলিশের বরাতে তিনি বলেন, জহুর আলীর দেহে গুরুতর কোন জখম নেই। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

এর আগে  ৪ জানুয়ারি ৫ দিনের ছুটিতে নিজ বাড়ি পশ্চিম ডুলনায় আসেন জহুর আলী। ৫ জানুয়ারি সন্ধ্যায় তিনি নিজ বাড়ি থেকে লুঙ্গি বিক্রির জন্য বের হন। পরবর্তীতে অনেক সময় অতিবাহিত হওয়ার পরও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন।

সবশেষ৭ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে জানতে পারেন ভারতের সীমান্তবর্তী গৌড় নগর এলাকায় একটি লাশের সন্ধান পাওয়া যায়। লাশটি ভারতের খোয়াই টাউন পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই টাউন সরকারি হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে বৃহস্পতিবার জহুর আলীর মরদেহ ফেরত দেয় বিএসএফ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ