গানে গানে শিক্ষার্থীদের মাতালেন শায়েস্তাগঞ্জের ইউএনও
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

গানে গানে শিক্ষার্থীদের মাতালেন শায়েস্তাগঞ্জের ইউএনও

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৯/০১/২০২৫ ১১:২৮:১২ পূর্বাহ্ন

গানে গানে শিক্ষার্থীদের মাতালেন শায়েস্তাগঞ্জের ইউএনও

ছবি: নিজস্ব


নচিকেতা চক্রবর্তীর ' জানি না, জানি না, জানি না-দূরে দূরে মেঘ যাচ্ছে উড়ে ' এবং শাহ আব্দুল করিমের ' কেন পিরিতি বারাইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি' গান দুটি গেয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) পল্লব হোম দাস শিক্ষার্থীদের মাতিয়েছেন।

পৌষের মেঘমুক্ত ঝলমলে রৌদ্রোজ্জ্বল দুপুরে ইউএনওর সাথে সাথে গানে গলা মিলিয়ে নেচে গেয়ে আনন্দ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার জহুর চান বিবি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান ও হস্তশিল্প মেলার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখার সময় তিনি এ গান পরিবেশন করেন।

কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রভাষক মুহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক কামরুল হাসান রিপন।

বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ ডিগি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী গোলাম মোস্তফা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এনামুল হক, এডহক কমিটির অভিভাবক সদস্য ইমদাদুল হক মিলন। তিনদিনের অনুষ্ঠানে ২১টি বিষয়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

ইউএনও'র সাবলিল কণ্ঠে গানে মুগ্ধ হন উপস্থিত শত শত শিক্ষার্থী, শিক্ষক,কর্মচারী,অভিভাবক ও সুধীজন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ