হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল: সংগঠন থেকে অব্যাহতি
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৫ PM

হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল: সংগঠন থেকে অব্যাহতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৯/২০২৩ ১১:১৬:৪০ AM

হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল: সংগঠন থেকে অব্যাহতি

ছবি: সংগৃহীত


হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন বাপ্পীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার জেরে সংগঠন থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। রোববার ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন এবং শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে মোশারফ হোসেনকে তার স্বীয় পদ থেকে অব্যাহতি দেয়া হলো।

জানা যায়, শুক্রবার বাপ্পীর ৩ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুক, মেসেঞ্জার ও ওয়াটসঅ্যাপে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, বাপ্পী অজ্ঞাত এক যুবতীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন এবং তাকে উড়ো চুম্বন দিচ্ছেন। গোসলরত ওই তরুণীকে দেখে এক পর্যায়ে বাপ্পী নিজেও বিবস্ত্র হয়ে পড়েন। ভিডিওটি ভাইরাল হলে ছাত্রলীগে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তবে ভিডিওটি এডিটিং করা বলে বাপ্পী তার ফেসবুকে দাবি করেছেন। তিনি জানান, তার বিরুদ্ধে চক্রান্তকারীরা ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালাচ্ছে। হবিগঞ্জ জেলা ছাত্রলীগকে বিতর্কিত করতে এডিটিংয়ের মাধ্যমে ছবি ও ভিডিও দিয়ে তার মানহানির চেষ্টা করছে। গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রলীগ নেতা জানান, দায়িত্বশীল একজন ছাত্রনেতার এমন আপত্তিকর কার্যকলাপ কাম্য নয়। তার এমন কাণ্ডজ্ঞানহীনতায় জেলা ছাত্রলীগের মানহানি হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক