কুলাউড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

কুলাউড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৯/২০২৩ ১১:৩৬:০৫ পূর্বাহ্ন

কুলাউড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রাক ও সিএনজি চালিত যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রহিরবাজার টিলাগাও সড়কের নহরাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- টিলাগাঁও ইউনিয়নের মোবারকপুর গ্রামের মৃত ছিটু মিয়ার ছেলে সিএনজিচালক মহরম মিয়া (৬০) ও একই ইউনিয়নের লহরাজপুর গ্রামের করিম উল্লাহ সরকারের ছেলে লিয়াকত সরকার (৬০)। গুরুতর আহতরা হলেন- টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রামের আবু মিয়ার ছেলে কামরান মিয়া (৩৪) ও বাগৃহাল গ্রামের আব্দুল মান্নানের ছেলে ছয়ফুল (৪২)। 

এ তথ্য নিশ্চিত করেছেন কুলাউড়া উপজেলা হাসপাতালের চিকিৎসক শিবনাথ ভট্টাচার্য।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার