ফাইল ছবি
রক্ষণাবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের পরিষেবা আজ মঙ্গলবার সকাল থেকে বন্ধ রয়েছে। নির্বাচন কমিশন বলছে, এটা সাময়িকভাবে বন্ধ আছে। আগামীকাল নাগাদ ঠিক হবে।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন প্রথম আলোকে বলেন, রক্ষণাবেক্ষণের জন্য এনআইডি সেবা কিছু সময়ের জন্য সার্ভার ডাউন রাখা হয়েছে। কবে নাগাদ সার্ভার সচল হবে জানতে চাইলে আমিনুল ইসলাম জানান, এনআইডি সংক্রান্ত সবধরনের সেবা ২০ সেপ্টেম্বর ২টা পর্যন্ত বন্ধ থাকবে।
সার্ভার রক্ষণাবেক্ষণের জন্য এনআইডি সেবা সময় সময় বন্ধ রাখা হয়। এর আগে গত ১৪ আগস্ট রাত ১২ টা থেকে প্রায় ৩৮ ঘণ্টা এনআইডির সার্ভার বন্ধ রাখা হয়েছিল।
এনআইডি সার্ভারে ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ ভোটারের তথ্য রয়েছে। এছাড়াও রয়েছে ১০ লাখ রোহিঙ্গার তথ্য।
SH




