‘রিকশা গার্ল’ কেন দেখবেন?
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪৮ PM

‘রিকশা গার্ল’ কেন দেখবেন?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০/০১/২০২৫ ০১:৫৫:৩২ AM

‘রিকশা গার্ল’ কেন দেখবেন?

ছবি সংগৃহীত


বর্তমান প্রজন্মের ভার্সেটাইল অভিনেত্রী নভেরা রহমান। মা মোমেনা চৌধুরীর যোগ্য উত্তরসূরি। ‘রিকশা গার্ল’ নামে একটি সিনেমায় মা-মেয়ে অভিনয় করেছেন একসঙ্গে। পরিচালনা করেছেন অমিতাভ রেজা। এটি ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 

কয়েক বছর আগে এ সিনেমার কাজ শেষ করেছেন নভেরা। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণসহ নানাবিধ কারণে মুক্তিতে বিলম্ব হয়েছে। অবশেষে এটি প্রেক্ষাগৃহে আসছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা। 

সিনেমাটি দর্শক কেন দেখবেন, সম্প্রতি সে কথাই জানিয়েছেন এ অভিনেত্রী। বলেছেন, ‘রিকশা গার্ল যে গল্প নিয়ে তৈরি হয়েছে, এ ধরনের গল্পের সিনেমা এর আগে দর্শক দেখেননি। আমার চরিত্রের নাম নাঈমা। সে একজন আর্টিস্ট, তার স্বপ্ন ছিল বড় আর্টিস্ট হওয়ার। কিন্তু জীবনের প্রয়োজনে রাজধানীতে এসে সে ছেলে সেজে রিকশা চালায়। গল্পটা আমার কাছে জুতসই লেগেছে। আমার কাছে মনে হয়েছে এ সিনেমাটিতে অভিনয় করা যেতে পারে। 

তিনি বলেন, আমি দেখতে একটু শ্যামলা, অনেক ফর্সা নই। নাঈমা যে চরিত্রটি, এমন চরিত্রে অভিনয়ের জন্য অনেক সময় শিল্পীকে আলাদা করে কালো করা হয়। কিন্তু আমার কাছে মনে হয়েছে নাঈমা চরিত্রের জন্য আমিই পারফেক্ট, তাই বলা যেতে পারে চরিত্রটিতে প্রবল আগ্রহ নিয়েই অভিনয় করা। কেমন করেছি, সিনেমার গল্পটাই বা কেমন-সবকিছু জানতে বুঝতে দর্শককে হলে এসে সিনেমাটি দেখার আহ্বান রইল।’ 

উল্লেখ্য, রিকশা গার্ল, এ পর্যন্ত বিশ্বের ৩০টিরও বেশি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের পাশাপাশি ২০২২ সালে যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। এদিকে ‘রিকশা গার্ল’ই নভেরার প্রথম সিনেমা নয়। এর আগে তিনি মান্নান হীরার ‘৭১-এর ক্ষুদিরাম’ ও রুবায়েত হোসেনের ‘মেড ইন বাংলাদেশ’ (বাংলাদেশে শিমু নামে মুক্তি পায়) সিনেমায় অভিনয় করেছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে শ্রমমন্ত্রীর ইসিজি মেশিন প্রদান ও বৃক্ষরোপণ
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে