স্ত্রীকে নিয়ে শুটিংয়ে তাহসান, জানালেন ভালোবাসা দিবসের প রি ক ল্প না
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

স্ত্রীকে নিয়ে শুটিংয়ে তাহসান, জানালেন ভালোবাসা দিবসের প রি ক ল্প না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৫ ০৬:৫৫:০৮ পূর্বাহ্ন

স্ত্রীকে নিয়ে শুটিংয়ে তাহসান, জানালেন ভালোবাসা দিবসের প রি ক ল্প না

ছবি : সংগৃহীত


স্ত্রী রোজা আহমেদকে নিয়ে সদ্যই হানিমুন সেরে দেশে ফিরেছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। এসেই নিজের কাজে মন দিয়েছেন তিনি।

এরই মধ্যে স্ত্রী রোজা আহমেদকে সঙ্গে নিয়ে একটি গানের শুটিংয়ে দেখা গেল তাহসানকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই শুটিংয়ের একটি ভিডিও দেখে নেটিজেনরা অনুমান করেন, নিশ্চয়ই তাহসানের নতুন কোনো গানের মুখ হতে যাচ্ছেন  রোজা আহমেদ। কিন্তু তাহসান এ প্রসঙ্গে স্পষ্ট জানিয়ে দেন, রোজাকে পর্দায় কিংবা গানে আনার কোনো চিন্তা করছেন না তিনি।

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন তাহসান। সেখানে তার কাজ প্রসঙ্গে নানান আলোচনা করেন সংগীতশিল্পী। শুধু তাই নয়, আসন্ন ভালোবাসা দিবসের পরিকল্পনার কথাও জানালেন তিনি!

এই মুহূর্তে বেশ কয়েকটি গানের কাজ নিয়ে ব্যস্ত তাহসান। আসন্ন ছবি ‘জংলি’তেও ‘জনম জনম’ নামে একটি গানের কাজ করেছেন তিনি। এছাড়াও এবারের ভালোবাসা দিবস উপলক্ষে থাকছে তাহসানের বেশ কয়েকটি গান; যা নিয়েই মূলত তাহসানের ভালোবাসা দিবসের পরিকল্পনা।

ভালোবাসা দিবস প্রসঙ্গে তাহসানের ভাষ্য, ‘একটা সময় ভালোবাসা দিবস মানেই ছিল ভক্তদের কাছে আমার নাটক, আমার কাজ। তবে শেষ কয়েকটি ভালোবাসা দিবসে কাজ তেমন হয়নি, অভিনয় প্রায় ছেড়ে দিয়েছি।’

ভালোবাসা দিবসের মর্যাদা তাহসানের কাছে কতটা, সে প্রসঙ্গেও কথা বলেন তাহসান। গায়কের কথায়, ‘ভালোবাসা দিবসের অর্থ একেকজনের কাছে একেকরকম।  আমার কাছে এটি শুধুই ভালোবাসা উদযাপনের দিন। ৩৬৫ দিনের মাঝে ভালো একটা মুহূর্ত উদযাপনের জন্য কয়টা দিনই বা আছে। আমার মনে হয়, মানুষ জাজমেন্টাল না হয়ে অন্তত এই একটা দিন খুব সেলিব্রেট করুক।’

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু