আমার সারাক্ষণই ভূ মি ক ম্প ফিল হয়: পরীমণি
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:১৩ PM

আমার সারাক্ষণই ভূ মি ক ম্প ফিল হয়: পরীমণি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০১/২০২৫ ০৪:৫২:০৩ AM

আমার সারাক্ষণই ভূ মি ক ম্প ফিল হয়: পরীমণি

ছবি : সংগৃহীত


বৃহস্পতিবার মধ্যরাতে দেশের বিভিন্ন জায়গায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ১টা ২৬ মিনিটের দিকে তীব্র কম্পনে কেঁপে ওঠে সবকিছু। যদিও এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি।এ সময় কেউ গভীর ঘুমে, আবার কেউ জেগে। যারা এই ভূমিকম্প টের পেয়েছেন, তারা রীতিমতো নড়েচড়ে বসেছেন।

অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্পের অনুভূতি প্রকাশ করেছেন।  ভূমিকম্পের পর পরই সামাজিক মাধ্যমে পোস্ট দিতে দেখা যায় ঢাকাই চিত্রনায়িকা পরীমণিকেও।

সেই পোস্টে পরীমণি লিখেন, আমার এমন ভার্টিগো যে, ভূমিকম্পও টের পাইনা। আমার সারাক্ষণই এমন ভূমিকম্প ফিল হয়। কেমন অসহায় লাগে এসব ভাবলে! আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।

দীর্ঘদিন ধরে অসুস্থ পরীমণি। তার এই ভার্টিগোর সমস্যা নতুন নয়। বলে রাখা ভালো, ভার্টিগো হল মাথা ঘোরা বা আক্রান্ত ব্যক্তির চারপাশের পরিবেশ ঘুরছে এমন অনুভূতি। সেই অসুখের চিকিৎসা নিতে মাঝে মাঝেই হাসপাতালে ছুটতে হয় পরীমণিকে।

পরীর সেই পোস্টে ভক্ত-অনুরাগীরা নায়িকার সুস্থতা কামনা করেন। একইসঙ্গে নিরাপদে থাকারও আহ্বান জানান তারা।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি