এ দেশে সিনেমা-বিনোদন সব ব ন্ধ করে দেয়া হোক: পরীমণি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

এ দেশে সিনেমা-বিনোদন সব ব ন্ধ করে দেয়া হোক: পরীমণি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০১/২০২৫ ১১:৫০:১৪ পূর্বাহ্ন

এ দেশে সিনেমা-বিনোদন সব ব ন্ধ করে দেয়া হোক: পরীমণি

ছবি : সংগৃহীত


বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি তার ফেসবুক টাইমলাইনে এক আবেগঘন পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে ফেসবুক টাইমলাইনে তিনি লিখেছেন, "এতো চুপ করে থাকা যায় নাকি! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এতো বাধা কেন আসবে!? Insecure feel হচ্ছে! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা!"

পরীমণি তার পোস্টে উল্লেখ করেছেন যে, তার আগে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং কণ্ঠশিল্পী পরশীও এমন হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে এসব কর্মকাণ্ডের মাধ্যমে কি প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, সে প্রশ্নও তুলেছেন তিনি।

অভিনেত্রী আরও লেখেন, "কি বলার আছে আর... এ দেশে সিনেমা/বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে! এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।"

পরীমণির এই মন্তব্যে বিনোদন জগতে কাজ করা শিল্পী এবং দর্শকদের মধ্যে আলোচনার ঝড় উঠেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু