সৌদি আরবসহ চার দেশে নি ষি দ্ধ অক্ষয়ের সিনেমা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ PM

সৌদি আরবসহ চার দেশে নি ষি দ্ধ অক্ষয়ের সিনেমা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০১/২০২৫ ০৪:৪২:৩৫ AM

সৌদি আরবসহ চার দেশে নি ষি দ্ধ অক্ষয়ের সিনেমা

ছবি : সংগৃহীত


ভারতীয় সিনেমায় পাকিস্তান কিংবা কোনো মুসলিম দেশকে প্রতিদ্বন্দী চিত্রে ফুটিয়ে তোলা নতুন কিছু নয়। যা দেখিয়ে রমরমা ব্যবসা করে গেছে ভারতের সিনে দুনিয়া। এবার তারই মাশুল গুনতে হচ্ছে! কারণ, মুক্তির আগেই বিতর্কে পড়েছে অক্ষয় অভিনীত বলিউড ছবি ‘স্কাই ফোর্স’। যার ফলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে ছবিটি।

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’ ছবিতে পাকিস্তানের প্রতি বিরূপ মনোভাব ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ ভারত-পাকিস্তানের দ্বন্দকে গুরুতর আকারে আলোকপাত করা হয়েছে।

সেই দ্বন্দ্ব ছবির মাধ্যমে পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ুক তা চাইছে না তা মধ্যপ্রাচ্যের দেশগুলো। অতঃপর, সিনেমাটি দেখা সমীচীন মনে করছে না, যার ফলে ভারতীয় এই ছবিটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশগুলো।

সৌদি আরব ছাড়াও আপাতত আরব আমিরাত, কাতার ও ওমানে ছবিটির ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে জানা গেছে।

এর আগে হৃতিক রোশনের ‘ফাইটার’ ও অক্ষয় কুমারের ‘রুস্তম’ সিনেমা মুক্তির আগেই বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছিল। অক্ষয়ের নতুন ছবির সঙ্গে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। সিনেমাটিতে অক্ষয় ছাড়াও রয়েছেন সারা আলি খান, নিমরত কৌর, শরদ কেলকারসহ আরও অনেকে অভিনয় করেছেন। কিন্তু মুক্তির আগেই এল নিষেধাজ্ঞা।

‘ফাইটার’ বা ‘রুস্তম’ ছাড়া এর আগে একই কারণে একাধিক সিনেমা পশ্চিম এশিয়ায় নিষিদ্ধ করা হয়েছিল। যেমন, ‘আর্টিকেল ৩৭০’ (২০২৪) সিনেমাকে মুক্তির অনুমতি দেয়া হয়নি। ২০২৩-এর দীপাবলিতে মুক্তি পাওয়া সিনেমা ‘টাইগার থ্রি’ কুয়েত, ওমান এবং কাতারে নিষিদ্ধ হয়েছিল। ২০২২-এ বিজয় থালাপতি অভিনীত ‘বিস্ট’ কাতার এবং কুয়েতে নিষিদ্ধ করা হয়েছিল পাকিস্তান এবং সন্ত্রাসবাদকে তুলে ধরার কারণে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর
সম্পত্তি বি*রোধের মা*মলার শুনানি ছিল ১৯ আগস্ট, ৭ দিন আগে খু*ন
নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করা হবে: সিসিক প্রশাসক
রাজনগরে তেলবাহী ট্রাক খালে, চালক নি'হত