জাতীয় চলচ্চিত্র সম্মেলনে তিন উপদেষ্টা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৫ PM

জাতীয় চলচ্চিত্র সম্মেলনে তিন উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৫ ১১:১৭:০৭ AM

জাতীয় চলচ্চিত্র সম্মেলনে তিন উপদেষ্টা

ছবি : সংগৃহীত


ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় চলচ্চিত্র সম্মেলন’। বুধবার (২৯ জানুয়ারি) এতে অংশগ্রহণ করবেন পাঁচ শর বেশি চলচ্চিত্র বিষয়ক শিক্ষার্থী,শিক্ষক এবং নির্মাতা। বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এই সম্মেলনে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা।

এদিন বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হবে ‘জাতীয় চলচ্চিত্র সম্মেলন’। অনুষ্ঠানে সম্মেলনে প্রধান অতিথি থাকবেন তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম।এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের আয়োজনের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘সংস্কারে চলচ্চিত্র,পরিবর্তনে দেশ’।

এ প্রসঙ্গে আয়োজকরা জানায়,মূলত বাংলাদেশের চলচ্চিত্রকে অন্যতম গণযোগাযোগ,বিনোদন, শিল্প চর্চা ও বাণিজ্যক খাত হিসেবে গড়ে তুলতে কিছু দাবি বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, সম্মেলনে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১০টি বিষয় উপস্থাপন করা হবে। সেগুলো হলো বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের সংস্কার,বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের গঠন পরিবর্তন, সিনেমা ডিজিটাল ডিস্ট্রিবিউশন, ই-টিকেটিং সার্ভার ও বক্স-অফিস, জাতীয় চলচ্চিত্র কেন্দ্র, টিকেট শেয়ার মানি, চলচ্চিত্র শিক্ষার প্রসার, গাজীপুর ফিল্ম সিটি, চলচ্চিত্র আমদানি-রপ্তানি উন্মুক্তকরণ, অ্যান্টি পাইরেসি সেল গঠন এবং চলচ্চিত্রে সরকারি বিনিয়োগ।প্রসঙ্গত, ‘জাতীয় চলচ্চিত্র সম্মেলন’ অনুষ্ঠানটি চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী