পুরুষরাও বলিউডে ‘কাস্টিং কাউচের’ শি কা র হন: প্রিয়াঙ্কা চোপড়া
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৫৬ AM

পুরুষরাও বলিউডে ‘কাস্টিং কাউচের’ শি কা র হন: প্রিয়াঙ্কা চোপড়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০১/২০২৫ ১০:৫৪:৩৯ AM

পুরুষরাও বলিউডে ‘কাস্টিং কাউচের’ শি কা র হন: প্রিয়াঙ্কা চোপড়া

ফাইল ছবি


ক্যারিয়ারের শুরু করেছিলেন মডেলিং দিয়ে তারপর স্টার কিডদের ভীড়ে বলিউডে নিজের জায়গা করে নেন প্রিয়াঙ্কা চোপড়া। একটা সময় পর হলিউড পাড়ি দেন, তৈরি করেন নিজের জায়গা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটা সময় অভিনেত্রী কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন। শুধু তাই নয় তিনি বলিউডের কালো দিক প্রকাশ্যে এনে জানান এখানে শুধু মহিলা নয়, পুরুষদেরও হতে হয় যৌন হেনস্তার শিকার।

পুরোনো এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছিলেন, তিনি যৌন হেনস্থার শিকার না হলেও বলিউডে ক্ষমতার অপব্যবহারের সম্মুখীন হয়েছেন। তিনি সেই বিষয়ে বলেন, ‘আমি খুবই উদ্ধত। লোকজন আমায় একটু ভয় পায়। আমি যখন কোথাও প্রবেশ করি চেষ্টা করি কেউ যেন আর সেখানে খাপ না খুলতে পারে।’

‘আমাকেও একটা সময় ছবি থেকে বাদ দেওয়া হয়েছে কারণ কেউ একজন অন্য কাউকে সুপারিশ করেছিল। আমি একটা ছবিতে সাইন করার পর তার প্রেমিকাকে সুপারিশ করা হয়।’

তার কথায়, ‘সেটা তো ক্ষমতার অপব্যবহারই। সে প্রেমিকা অভিনেতার হোক বা পরিচালকের।’ প্রিয়াঙ্কা আরও জানিয়েছিলেন তার সেই পরিস্থিতিতে কিছু করার ছিল না।

প্রিয়াঙ্কা চোপড়া সেখানেই জানিয়েছিলেন যে শুধু মহিলারা নন, পুরুষরাও কাস্টিং কাউচের শিকার হন। অভিনেত্রীর ভাষ্য, ‘নিম্নমানের এই মানুষগুলো যারা সদ্য সদ্য এসেছে তাদের সুবিধা নিতে চান। বড় পরিচালক, প্রযোজকরা কখনই এমন কাজ করেন না। আমি অত্যন্ত ভাগ্যবতী যে আমি সবসময়ই ইন্ডাস্ট্রিতে ভালো মানুষের সঙ্গে কাজ করতে পেরেছি।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক