মাধবপুরে প দ ত্যা গের চাপের মুখে প্রধান শিক্ষক অসুস্থ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

মাধবপুরে প দ ত্যা গের চাপের মুখে প্রধান শিক্ষক অসুস্থ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০২/২০২৫ ০৬:৩১:০৫ পূর্বাহ্ন

মাধবপুরে প দ ত্যা গের চাপের মুখে প্রধান শিক্ষক অসুস্থ

ছবি: নিজস্ব


জোরপুর্বক বিদ্যালয়ের আয়ব্যয়ের হিসাব চাওয়ার জেরে  স্থাণীয় একটি বখাটে গ্রুপের সদস্যদের সাথে বাকবিতন্ডার মুখে অসুস্থ হয়ে পড়েছেন মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চ  প্রধান শিক্ষক সানোয়ার মোঃ রেজাউল করিম। গুরুতর অবস্থায় তাকে সহকর্মীরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেছেন।

জানা যায়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে তেলিয়াপাড়া এলাকার রুস্তম আলীর ছেলে ফয়সল মিয়ার নেতৃত্বে ৮/১০ জনের একটি দল প্রধান শিক্ষকের কার্যালয়ে ঢুকে বিদ্যালয়ের হিসাবপত্র দিতে বলে।এ নিয়ে তারা বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে  প্রধান শিক্ষকের সাথে।এসময় তারা প্রধান শিক্ষকের পদত্যাগ দাবী করতে থাকে।একপর্যায়ে প্রধান শিক্ষক সানোয়ার মোঃ রেজাউল করিম চেয়ার থেকে মাথা ঘুরে পড়ে জ্ঞান হারান।সহকর্মীরা রেজাউল করিমকে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে সিলেটে রেফার করেন।নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একাধিক শিক্ষক  জানিয়েছেন বিদ্যালয়টির আসন্ন ম্যানেজিং কসিটির নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছে।আজকের ঘটনা এটারই বহিঃপ্রকাশ। 

সহকারী প্রধান শিক্ষক আবুল বাশারকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শাহজাহানপুর উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও মাধবপুরের উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম জানান, 'বিষয়টি খুবই দুঃখজনক।বিস্তারিত জানতে বিদ্যালয়ের অপরাপর শিক্ষকদের ডেকেছি।প্রধান শিক্ষকের জ্ঞান ফিরেছে বলে জেনেছি।এ ব্যাপারে বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ