পুকুরে মিলল শরীরে ইট বাঁধা নারীর লা*শ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

পুকুরে মিলল শরীরে ইট বাঁধা নারীর লা*শ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০২/২০২৫ ১০:৫৬:৫৪ পূর্বাহ্ন

পুকুরে মিলল শরীরে ইট বাঁধা নারীর লা*শ

ফাইল ছবি


বাগেরহাটের ফকিরহাটে পুকুর থেকে শরীরে ইট বাঁধা ও গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় শারমিন বেগম (৩১) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের জয়পুর এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শারমিন নড়াইল জেলা সদরের আলাদাদপুর এলাকার মৃত করিম মোল্লার মেয়ে। তার শরীরে জামা-পাজামা, লাল ওড়না ও বোরকা পরিহিত ছিল। পায়ে মোজা ও কাঁধে একটি সাইড ব্যাগ ছিল।

পুলিশ জানায়, সাবেক ইউপি সদস্য সলেমান শেখের পরিবারের লোকজন থালা-বাসন ধোয়ার জন্য পুকুরে যান। এ সময় পুকুরে দুটি পা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানায় জানান তারা। খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (ফকিরহাট সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর কবীরসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করা হয়। 

ফকিরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর কবীর বলেন, শরীরে ইট বাঁধা, গলায় কালো রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পুকুরে ওই নারীর মরদেহ পাওয়া গেছে। পুকুর পাড় থেকে একটি জুতা উদ্ধার করা হয়েছে। পিবিআই ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুদিন আগে ওই নারীকে হত্যা করে পুকুরে মরদেহ ফেলে দেওয়া হয়েছে। কী কারণে কারা তাকে হত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক