ধানমন্ডি ৩২ নম্বরে সে না বা হি নী র সদস্যরা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

ধানমন্ডি ৩২ নম্বরে সে না বা হি নী র সদস্যরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০২/২০২৫ ০৯:৫৫:৪৩ পূর্বাহ্ন

ধানমন্ডি ৩২ নম্বরে সে না বা হি নী র সদস্যরা

ছবি : সংগৃহীত


পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে ধানমন্ডি-৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জড়ো হয়ে ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে এরই মধ্যে উপস্থিত হয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।

বুধবার (৫ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটের দিকে ধানমন্ডি-৩২ নম্বরে উপস্থিত হন সেনাবাহিনীর সদস্যরা। এসময় বাঁশি বাজিয়ে দল বেঁধে সেনাবাহিনীর সদস্যরা এগিয়ে গেলে পেছন থেকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে সেনাবাহিনীর পিছু পিছু এগিয়ে যান আন্দোলনকারীরা।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আন্দোলনকারীরা দলে দলে মিছিল নিয়ে জড়ো হন ধানমন্ডি ৩২ নম্বরে। এরপর বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে রাত ৮টা নাগাদ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভেঙচুর শুরু করেন।

এর আগে বুধবার ধানমন্ডি-৩২ অভিমুখে বুলডোজার মিছিল করা হবে বলে ঘোষণা দেয় ছাত্র-জনতা। এতে বলা হয়, ‘হাজারও ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকেই খুনি হাসিনার বাংলাদেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে ২৪-এর বিপ্লবী ছাত্রজনতার উদ্যোগে রাত ৯টায় এই কর্মসূচি পালিত হবে।’

টানা ৩৬ দিন কোটা সংস্কারের প্রবল গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত যান শেখ হাসিনা। এ খবর ছড়িয়ে পড়লে ওইদিন গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে হাজার হাজার মানুষ।

ওইদিন রাজধানীর বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেশ কিছু ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়ার হয়। এরপর ওইদিন বিকেল ৪টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলা চালিয়ে লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়া হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক