ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার আদায়ে রাস্তায় নেমেছি: মৌলভীবাজারে গয়েশ্বর
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার আদায়ে রাস্তায় নেমেছি: মৌলভীবাজারে গয়েশ্বর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৩ ১১:৪৫:০০ পূর্বাহ্ন

ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার আদায়ে রাস্তায় নেমেছি: মৌলভীবাজারে গয়েশ্বর

ছবি: সংগৃহীত


টেক ব্যাক বাংলাদেশ, শেখ হাসিনার দিন শেষ। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, মানুষের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছি। বাংলাদেশের মালিক জনগণ, আমরা সেই মালিকানা ফেরত দিতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজারের শেরপুরে রোডমার্চ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই রোডমার্চ ও সমাবেশ সফল করার জন্য মৌলভীবাজার জেলাসহ সিলেট বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মৌলভীবাজারের শেরপুরে জড়ো হন।

মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান।

এছাড়াও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, সাধারণ সম্পাদক এম এ মুহিত উপস্থিত ছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী