সড়ক দু র্ঘ ট নায় সারজিস, আ ঘাত পেয়েছেন মাথায় ও চোখে
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

সড়ক দু র্ঘ ট নায় সারজিস, আ ঘাত পেয়েছেন মাথায় ও চোখে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০২/২০২৫ ১১:৫৩:২১ পূর্বাহ্ন

সড়ক দু র্ঘ ট নায় সারজিস, আ ঘাত পেয়েছেন মাথায় ও চোখে

ছবি : সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় প্রাইভেটকার  দুর্ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম  আহত হয়েছেন। বুধবার (৫ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে ঢাবি ক্যাম্পাসে ব্রিটিশ কাউন্সিলের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে  উদ্ধার করে  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সারজিসকে হাসপাতালে নিয়ে যান বিশ্ববিদ্যালয়ের ২১শে হলের শিক্ষার্থী শুভ হাওলাদার। তিনি বলেন, "সারজিস আলম ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে গাড়ি নিয়ে বাংলামোটর কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন। ব্রিটিশ কাউন্সিলের সামনে এলে একটা শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়। তখন প্রাইভেটকার সজোরে ব্রেক করলে আইল্যান্ডের সঙ্গে গাড়ি ধাক্কা লাগে। এতে সারজিস ভাই আহত হয়েছেন। পরে তাকে হাসপাতালে নিয়ে আসি।"

শুভ আরও বলেন, "তার বাম চোখের  পাশে কেটে গিয়েছে সেখানে একটি শেলায় লেগেছে।  এছাড়া মাথায় আঘাত লেগেছে।"

চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও  বলেন "তবে চোখে ও মাথায় গুরুতর কোন সমস্যা নেই। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নেওয়া হয়েছে।" ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, "আহত সারজিস আলম ঢামেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।" চিকিৎসকের বরাত দিয়ে পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, "তার অবস্থা গুরুতর নয়।"

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক