কুলাউড়ায় খাসিয়াদের হাতে বাঙালী যুবক খু ন, ৭ জনের বিরুদ্ধে হ ত্যা মামলা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

কুলাউড়ায় খাসিয়াদের হাতে বাঙালী যুবক খু ন, ৭ জনের বিরুদ্ধে হ ত্যা মামলা

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০২/২০২৫ ১২:৩৩:৩৮ অপরাহ্ন

কুলাউড়ায় খাসিয়াদের হাতে বাঙালী যুবক খু ন, ৭ জনের বিরুদ্ধে হ ত্যা মামলা

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় আব্দুল করিম (৪০) নামক এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে ক্ষুদ্র নৃ-তাত্তিক জনগোষ্ঠী সম্প্রদায়ের খাসিয়ারা। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কর্মধা ইউনিয়নের নার্সারী পানপুঞ্জি এলাকায় তার উপর হামলা করে খাসিয়ারা। সন্ধ্যায় তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। নিহত আব্দুল করিম কর্মধা ইউনিয়নের নলডরি গ্রামের হাজী ওয়াহাব উল্লাহর ছেলে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে ও নিহতের ভাই আব্দুর রফিক জানান, আব্দুল করিম বনবিভাগের সামাজিক বনায়নের একজন উপকারভোগী। পাহাড় জবরদখলকারী খাসিয়ারা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তিনি বুধবার সামাজিক বনায়নে যান। সেখান থেকে ফেরার পথে কিছু বনডুগি (পাহাড়ী শাক) নিয়ে নার্সারী পানপুঞ্জি এলাকায় এলে খাসিয়ারা তার সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে নাসারী পুঞ্জির খাসিয়া ডিকমেন তমপিয়ারের নেতৃত্বে ৭-৮ জন খাসিয়া আব্দুল করিমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে তিনি আহত হন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

নিহতের ভাই আব্দুর রফিক জানান, নিহত আব্দুল করিমের ঘাড়ে (গলার পেছন দিকে), মাথায় ধারালো দায়ের একাধিক কুপ ছিলো। নিহত আব্দুল করিমের স্ত্রী, ২ মেয়ে ও এক ছেলে রয়েছে। তিনি ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সামাজিক বনায়নের অন্যান্য উপকারভোগীরা জানান, খাসিয়ারা পরিকল্পিকভাবে সামাজিক বনায়নের উপকারভোগীকে হত্যা করেছে। তারা চায় না কোন বাঙালী পাহাড়ে যাক। সামাজিক বনায়নের নামে কেউ যেন পাহাড়ে না যায়। এ নিয়ে কর্মধায় মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ জানান, আমি স্বাক্ষী দিতে ঢাকায় অবস্থান করছি। বনবিভাগের উপকারভোগীর মৃত্যুর ব্যাপারে আমি খোঁজ নিচ্ছি।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার দিন রাতে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানের নেতৃত্বে ঘটনাস্থল নার্সারী পুঞ্জিতে যাই। পুলিশ যাওয়ার খবর পেয়ে পুঞ্জির পুরুষ লোকেরা পাহাড়ে আত্মগোপন করে। তিনি আরও জানান, নিহত আব্দুল করিমের ভাই আব্দুর রফিক বাদি হয়ে নাসারী পুঞ্জির হেডম্যান ডিকমেন তমপিয়ারসহ ৭ জনের নামে ও অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে কুলাউড়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ খাসিয়া পুঞ্জিতে অভিযান পরিচালনা করছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক