শাফিনের জন্য কনসার্ট, গাইবে জনপ্রিয় পাঁচ ব্যান্ড
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৫৫ AM

শাফিনের জন্য কনসার্ট, গাইবে জনপ্রিয় পাঁচ ব্যান্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০২/২০২৫ ০৭:০৬:৫৩ AM

শাফিনের জন্য কনসার্ট, গাইবে জনপ্রিয় পাঁচ ব্যান্ড

ছবি : সংগৃহীত


গত বছরের ২৪ জুলাই না ফেরার দেশে পাড়ি জমান দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ। যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে গিয়ে সেখানেই অসুস্থ হয়ে একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

শাফিনের মৃত্যুর প্রায় সাত মাস পরে তাকে ট্রিবিউট করে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের আলোকিত অনুষ্ঠিত হবে ‘শাফিন আহমেদ: ইকোস অব আ লিজেন্ড’ শিরোনামের কনসার্টটি। 

১৪ ফেব্রুয়ারি শাফিনের জন্মদিন। এর আগেই হচ্ছে এই কনসার্ট। যেখানে অংশ নিবে দেশের সেরা পাঁচটি ব্যান্ড। সেগুলো হলো- মাইলস, দলছুট, ফিডব্যাক, আর্টসেল, অ্যাভয়েড রাফা, র‍্যাপার অজি। এ ছাড়া দেখানো হবে শিল্পীর জীবন ও ক্যারিয়ারের আলোকে তৈরি একটি ডকুমেন্টারিও।

শাফিন আহমেদ মারা যাওয়ার পর স্থবির হয়ে পড়েছিল তার ফেসবুক পেজের কার্যক্রম। গত বৃহস্পতিবার এই পেজে তার পরিবার থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়, পেজটিতে এখন থেকে নিয়মিত শাফিন আহমেদের গান, বিভিন্ন সময়ের স্মৃতি শেয়ার করা হবে। এমনটা জানানোর এক দিন পরই পেজটি শাফিন আহমেদ স্মরণে কনসার্টের খবর দিয়েছে

সেখানে কনসার্টের বিস্তারিত তথ্য জানিয়ে লেখা হয়েছে, ‘বাংলাদেশের সংগীতের একজন সত্যিকারের আইকন শাফিন আহমেদের জীবন ও সমৃদ্ধ কর্মজীবন স্মরণ করার জন্য অবিস্মরণীয় এক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। ইকোস অব আ লিজেন্ড তাকে উৎসর্গ করে কেবল একটি কনসার্ট নয়, রক ও পপ জগতে শাফিন আহমেদের অতুলনীয় অবদানের কথা তুলে ধরা হবে এ আয়োজনে।’

‘শাফিন আহমেদ: ইকোস অব আ লিজেন্ড’ কনসার্টটি আয়োজন করেছে ভেলভেট ইভেন্টস। ইতিমধ্যে গেট সেট রক ওয়েবসাইটে শুরু হয়েছে টিকিট বিক্রি। দুই ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকিট; দাম ৩ হাজার টাকা (ভিআইপি) ও ১ হাজার ৫০০ টাকা (রেগুলার)। আয়োজন শুরু হবে ১৩ ফেব্রুয়ারি রাত ৯টায়। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে সন্ধ্যা ৬টায়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক