অপারেশন ডেভিল হান্ট’ নবীগঞ্জে আ’লীগের নেতা কাজী হেলাল গ্রে ফ তা র
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

অপারেশন ডেভিল হান্ট’ নবীগঞ্জে আ’লীগের নেতা কাজী হেলাল গ্রে ফ তা র

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০২/২০২৫ ০৫:২৭:১৭ পূর্বাহ্ন

অপারেশন ডেভিল হান্ট’ নবীগঞ্জে আ’লীগের নেতা কাজী হেলাল গ্রে ফ তা র

ফাইল ছবি


অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল (৫২)-কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার মধ্যরাতে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কল্যানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত- কাজী ওবায়দুল কাদের হেলাল (৫২) উপজেলার কুর্শি ইউনিয়নের কল্যানপুর গ্রামের মৃত কাজী ফিরোজ মিয়া ওরফে কাজী রাজ্জাক মিয়ার ছেলে ও নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়- গত ৪ আগস্ট হবিগঞ্জ শহরের তিনকোণা পুকুরপাড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ ঘটনায়  গত ৮ সেপ্টেম্বর বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত সজলু মিয়ার ছেলে মো. মুশাহিদ (২৬) বাদী হয়ে ৫৭ জনের নাম উল্লেখ করে ও ২০০ জনকে অজ্ঞাত আসামী করে হবিগঞ্জ সদর থানায় মামলা নং-৮ দায়ের করেন। শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর থানা ও নবীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কল্যানপুর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে কাজী ওবায়দুল কাদের হেলাল (৫২)-কে আটক করা  হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় ৮ সেপ্টেম্বর হবিগঞ্জ সদর থানার মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে কাজী ওবায়দুল কাদের হেলাল (৫২)-কে গ্রেফতার দেখানো হয়। রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ ঘটনায় হবিগঞ্জ সদর থানায় মামলা নং-৮ এর সন্ধিগ্ধ আসামী হিসেবে কাজী ওবায়দুল কাদের হেলালকে গ্রেফতার করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক