আমেরিকায় বাংলা গানের সঙ্গে মঞ্চ মাতালেন জায়েদ খান
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ PM

আমেরিকায় বাংলা গানের সঙ্গে মঞ্চ মাতালেন জায়েদ খান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০২/২০২৫ ০৫:৫১:০৮ AM

আমেরিকায় বাংলা গানের সঙ্গে মঞ্চ মাতালেন জায়েদ খান

ফাইল ছবি


ঢালিউড সিনেমায় অভিনয়ে দীর্ঘদিন ধরে অনুপস্থিত ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক জায়েদ খান। তবে নিয়মিত স্টেজ শোতে ব্যস্ত সময় পার করছেন তিনি। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও জনপ্রিয়তা ধরে রেখেছেন এ অভিনেতা। এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত ‘একতারা বসন্ত উৎসব’-এ প্রথম বাংলাদেশি নায়ক হিসেবে পারফর্ম করেন জায়েদ খান। তিনি একা নাচেন নি, সঙ্গে নাচিয়েছেন এক একঝাঁক আমেরিকান নারীদের।

ফ্লোরিডা থেকে জায়েদ খান জানান, তার সঙ্গে বাংলা গানে নেচেছেন আমেরিকান একঝাঁক নারী। এসময় তিনি ‘বিড়ি খাইলে হয় ক্যান্সার’, ‘অন্তর জ্বালা’, ‘ও আমার বন্ধু গো’, ‘হৃদয়ে আমার বাংলাদেশ’ গানগুলোতে পারফর্ম করেন। তিনি জানান, অনুষ্ঠানে তিনি ছাড়াও আরও বেশ কয়েকজন বাংলাদেশী তারকা পারফর্ম করেন।

তিনি  বলেন, ‌‘প্রথম বাংলাদেশি নায়ক হিসেবে ফ্লোরিডা-তে পারফর্ম করেছি। এই অনুষ্ঠানের থিম ছিল নব্বই দশকের সিনেমা ও শিল্পী।’

জায়েদ খান বলেন, ‘এখানে স্টেজে আমার সঙ্গে যারা পারফর্ম করেছে তারা সবাই আমেরিকান বংশোদ্ভুত মেয়ে। আমার সঙ্গে বাংলা গানে নেচেছে তারা। খুবই উপভোগ করছি।’ স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত ‘একতারা বসন্ত উৎসব’ উদযাপিত হয়েছে বলে জানান অভিনেতা।

উৎসবটির ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে জায়েদ খান ছাড়া আরো পারফর্ম করেছেন আলিফ আলাউদ্দিন, পারভেজ, ঋতুপর্ণা ব্যানার্জী, ডিজে রাহাত।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর
সম্পত্তি বি*রোধের মা*মলার শুনানি ছিল ১৯ আগস্ট, ৭ দিন আগে খু*ন
নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করা হবে: সিসিক প্রশাসক
রাজনগরে তেলবাহী ট্রাক খালে, চালক নি'হত