লাখাইয়ে আ.লী*গের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রে*প্তার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

লাখাইয়ে আ.লী*গের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রে*প্তার

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ১০/০২/২০২৫ ০১:৩৬:৪৫ পূর্বাহ্ন

লাখাইয়ে আ.লী*গের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রে*প্তার

প্রতীকী ছবি


‘অপারেশন ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে হবিগঞ্জের লাখাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুলকে রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর থানা ও লাখাই থানার পুলিশ লাখাই উপজেলার বামৈ বাজারে অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুলকে গ্রেপ্তার করে। তিনি লাখাই উপজেলার কাটিয়ারা গ্রামের আব্দুল মান্নানের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, হবিগঞ্জ সদর থানা ও লাখাই থানার পুলিশের যৌথ অভিযানে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হবিগঞ্জ শহরে গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা থানার সামনে গেলে দুলদুলসহ আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করেন। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।


জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক