হবিগঞ্জে স্ত্রীর ওপর অ*ভিমানে স্বামী-সন্তানসহ ৩ জনের আ*ত্মহ*ত্যা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

হবিগঞ্জে স্ত্রীর ওপর অ*ভিমানে স্বামী-সন্তানসহ ৩ জনের আ*ত্মহ*ত্যা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০২/২০২৫ ০১:০৫:৪০ পূর্বাহ্ন

হবিগঞ্জে স্ত্রীর ওপর অ*ভিমানে স্বামী-সন্তানসহ ৩ জনের আ*ত্মহ*ত্যা


হবিগঞ্জে স্ত্রীর সাথে ঝগড়ার জেরে দুই অবুঝ সন্তানসহ বিষপানে আত্মহত্যা করেছেন আব্দুর রউফ (৩২) নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চুনারুঘাট উপজেলার আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার আব্দুর রউফ (৩২) এবং তার মেয়ে খাদিজা আক্তার (৫) ও আয়েশা আক্তার (৩)।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আতিকপুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের ছেলে আব্দুর রউফের প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া হতো। এই ঝগড়ার জেরে বুধবার বিকেলে স্ত্রী ছোট এক সন্তানকে সাথে নিয়ে নিজের বাবার বাড়ি চলে যান।

শুক্রবার দিবাগত রাতে খাদিজা ও আয়েশা তাদের দাদীর কাছে অন্য কক্ষে ঘুমাচ্ছিল। মাঝরাতে আব্দুর রউফ তাদেরকে নিজের কক্ষে নিয়ে এসে মুখে বিষ ঢেলে দেন। পরে তিনি নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।

স্থানীয়রা শুক্রবার সকালে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খাদিজা ও আয়েশাকে মৃত ঘোষণা করেন। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় আব্দুর রউফও মারা যান।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, মৃতদেহগুলোর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আলামত ও তথ্য সংগ্রহ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ