যে চমক নিয়ে আসছেন আলিয়া
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

যে চমক নিয়ে আসছেন আলিয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০২/২০২৫ ১০:২৯:০৫ পূর্বাহ্ন

যে চমক নিয়ে আসছেন আলিয়া

ছবি : ফাইল ফটো


আলিয়া ভাট বর্তমানে বলিউডের অন্যতম সবচেয়ে চাহিদাসম্পন্ন অভিনেত্রী। তিনি এখন সঞ্জয় লীলা ভানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিং করছেন। সিনেমাটিতে তার সহঅভিনেতা রণবীর কাপুর এবং ভিকি কৌশল।

আলিয়া এই সিনেমার জন্য ২০০ দিনের বেশি সময় দিয়েছেন। ভানসালি সিনেমাটির কাজ আসছে অক্টোবরের মধ্যে সম্পন্ন করতে চান।

তবে নায়িকা এখন নতুন খবরের জন্য আলোচনায়। নতুন চমক দিতে যাচ্ছেন তিনি ভক্তদের। ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক নাগ আশ্বিন। তিনি ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমা বানিয়ে আলোচনায় এসেছেন। নতুন চলচ্চিত্র পরিচালনা করতে প্রস্তুতি নিচ্ছেন তিনি। আর সেই সিনেমায় প্রধান ভূমিকায়

অভিনয় করবেন আলিয়া ভাট।

ছবিটি নির্মিত হবে বিগ বাজেটে। এতে থাকবে অ্যাকশন ও ইফেক্টের ছড়াছড়ি। পিঙ্কভিলা জানায়, সিনেমাটিতে কাজ করা নিয়ে আলিয়া অত্যন্ত উচ্ছ্বসিত। ইতিমধ্যেই গল্প পড়েছেন তিনি। পছন্দও করেছেন।

সূত্র আরও জানায়, আলিয়ার সঙ্গে নাগ আশ্বিনের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আলিয়া ‘লাভ অ্যান্ড ওয়ার’ শেষ করে নতুন ছবির জন্য শিডিউল ঠিক করবেন। নভেম্বরে একটি অন্য সিনেমায় কাজের কথা আছে তার। এদিকে নাগ আশ্বিন তার সিনেমার কাজ নভেম্বর থেকেই শুরু করতে চান। কারণ তিনি ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে ‘কাল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েল বানাবেন। এর আগে তিনি নতুন সিনেমার সবরকম কাজ শেষ করতে চান।

তবে ছবিটির নাম ও আলিয়ার চরিত্রের ব্যাপারে কিছু জানা যায়নি। সেইসঙ্গে এটাও নিশ্চিত হওয়া যায়নি ছবিটিতে অন্যান্য তারকা কারা অভিনয় করবেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল