যুক্তরাজ্যে কনসার্ট, দেড় যুগ পর গাইবেন আসিফ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ PM

যুক্তরাজ্যে কনসার্ট, দেড় যুগ পর গাইবেন আসিফ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০২/২০২৫ ০৬:৪৬:০৯ AM

যুক্তরাজ্যে কনসার্ট, দেড় যুগ পর গাইবেন আসিফ

ছবি : সংগৃহীত


বাংলা গানের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর। দেড় যুগেরও বেশি সময় পর যুক্তরাজ্যের মাটিতে পারফর্ম করতে যাচ্ছেন তিনি। শোনা যাচ্ছে, পুরো দলকে নিয়ে বহুল প্রতীক্ষিত ভ্যালেন্টাইন কনসার্টে গাইবেন আসিফ।

আয়োজকরা জানিয়েছেন, কনসার্টটি যুক্তরাজ্য ও ইউরোপপ্রবাসী বাঙালিদের জন্য হবে এক অনন্য অভিজ্ঞতা। কনসার্টে আসিফ তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। এর মধ্যে আসিফের সঙ্গে তাদের চুক্তি হয়ে গেছে। নির্ধারিত দিনে দারুণ এক মুহূর্তের অপেক্ষায় আছে শ্রোতারা।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফ জানান, যুক্তরাজ্যের অনুষ্ঠানটিতে অংশ নেবেন না। কারণ হিসেবে জানিয়েছিলেন আয়োজকদের অপেশাদার আচরণ। তবে গত সপ্তাহে আবার তিনি জানিয়েছেন, সব ভুল-বোঝাবুঝির অবসান ঘটেছে, অবশেষে কনসার্টটি তিনি করবেন।

আসিফের কথায়, ‘যারা অগ্রিম টিকিট কেটেছিলেন তাদের স্বার্থ বিবেচনায় আমরা উভয়পক্ষ একমত হয়েছি, কনসার্ট হচ্ছে। আর কোন অনিশ্চয়তা নেই। মাঝখানে দুদিনের জন‍্য যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল, সেটার জন‍্য আমরা উভয়পক্ষ দুঃখিত।’

জানা গেছে, আগামী ২৩ ফেব্রুয়ারি লন্ডনের দ্য রয়াল রিজেন্সিতে অনুষ্ঠিত হবে এই জমকালো সংগীত আয়োজন। আয়োজনে রয়েছে যুক্তরাজ্য ও ইউরোপের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইঅন টিভি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর
সম্পত্তি বি*রোধের মা*মলার শুনানি ছিল ১৯ আগস্ট, ৭ দিন আগে খু*ন
নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করা হবে: সিসিক প্রশাসক
রাজনগরে তেলবাহী ট্রাক খালে, চালক নি'হত